এক্সপ্লোর

Sandeshkhali Tension:এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন, ফের তপ্ত সন্দেশখালি

BJP Workers Property On Fire:ফের উত্তপ্ত সন্দেশখালি। এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের।

সমীরণ পাল, সন্দেশখালি: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Fresh Tension)। এবার বিজেপি কর্মীর (BJP Property On Fire) ভেড়ির আলাঘরে আগুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের। পারিবারিক বিষয়, দলের যোগ অস্বীকার করে দাবি করল তৃণমূল। 

কী ঘটল?
ওই বিজেপি কর্মীর বাড়ি সন্দেশখালি এলাকার খুলনা গ্রাম পঞ্চায়েতে।  সুব্রত মণ্ডলের অভিযোগ, গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেয়। দাউদাউ করে জ্বলতে থাকে আলাঘর, পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশও ঘটনাস্থলে আসে। যদিও তৃণমূল অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। সুব্রত মণ্ডলের পারিবারিক বিবাদের জেরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এই নিয়ে ফের উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ।

প্রেক্ষাপট...
গত ৫ জানুয়ারি থেকে টানা শিরোনামে রয়েছে উত্তর ২৪ পরগনার এই এলাকা। ওই দিন রেশন-দুর্নীতি মামলায়, বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে 'আক্রান্ত' হন ইডি আধিকারিকরা। তাঁদের বেধড়ক মারধর করে এলাকাছাড়া করার অভিযোগ ওঠে শাহজাহানের অনুচরদের বিরুদ্ধে। নিগ্রহের হাত থেকে রেহাই পায়নি কেন্দ্রীয় বাহিনী, এমনও শোনা যায়। তবে ঘটনাক্রমের এখানেই ইতি নয়। এর পর থেকে শেখ শাহজাহানের বিরোধিতায় এলাকার বহু মানুষ ক্রমে সুর চড়াতে শুরু করেন। বিশেষত. মহিলারা তীব্র ক্ষোভ জানাতে থাকেন। জোর করে জমিদখল থেকে নারী-নির্যাতন, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠতে শুরু করে শাহজাহান-ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের নামে। চাপের মুখে গ্রেফতার হয় শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। কিন্তু শাহজাহানের গ্রেফতার হতে প্রায় ৫৫ দিন লেগে যায়। তার পরও অবশ্য শান্তি ফিরে এসেছে, এমন কথা জোর দিয়ে বলতে পারছেন না এলাকার মহিলারা। বরং তাঁদের একাংশের ক্ষোভ, শাহজাহানের অনুপস্থিতিতে তার সাগরেদদের অনেকে এখনও ভয় দেখাচ্ছে।এদিনই যেমন সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'সিবিআই তদন্ত করলে সন্দেশখালির মা-বোনেরা আরও সাহস পাবে। সিবিআই পোর্টাল খুললে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মা-বোনেরা।' অন্য দিকে আবার,  হঠাৎ 'ডিগবাজি' শেখ শাহজাহানের! বারবার চক্রান্তের অভিযোগ করা শেখ শাহজাহানের মুখে এদিন সিবিআই স্তুতি শোনা যায়! 'সিবিআই তদন্ত করলে ভাল হবে', সুরবদলে বলে সে। সব মিলিয়ে জট। 

আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget