এক্সপ্লোর

Panchayat Poll 2023 : সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল, এলাকাবাসীর সঙ্গে কথা

Violence-Hit Bhangar : সন্ত্রাসের পর থমথমে ভাঙড়। বাতাসে বারুদের গন্ধ। এখনও ভাঙড়ের বিজয়গঞ্জে রাস্তায় পড়ে রয়েছে বোমা

ভাঙড় : সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড়ে (Violence-Hit Bhangar) রাজ্যপাল। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন তিনি। কাঁঠালিয়ার বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন। গতকাল এখান থেকেই লাগাতার গুলি ও বোমা চলে। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাজ্যপালের কাছে অভিযোগ জানান, সওকত মোল্লার প্ররোচনায় বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়েছে। এলাকার পরিস্থিতি ঘুরে দেখা ছাড়াও, ভাঙড় ২ নং বিডিও অফিসে যান রাজ্যপাল। সেখানে ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলেন। তবে, রাজ্যপালের ভাঙড় সফরের মধ্যে স্পটে দেখা যায়নি কোনও শীর্ষ পুলিশ কর্তাকে। রাজ্যপালকে পরিস্থিতি ব্রিফ করেন এসআই পদমর্যাদার অফিসার।

সন্ত্রাসের পর থমথমে ভাঙড়। বাতাসে বারুদের গন্ধ। এখনও ভাঙড়ের বিজয়গঞ্জে রাস্তায় পড়ে রয়েছে বোমা। চারিদিকে তাণ্ডবের চিহ্ন, সার দিয়ে দাঁড়িয়ে পোড়া গাড়ি। এই পরিস্থিতিতে আজ সন্ত্রস্ত ভাঙড়ে যান রাজ্যপাল। গতকালের কড়া বিবৃতির পর আজ ভাঙড়ে যান তিনি। গতকাল বিবৃতি দিয়ে রাজ্যপাল বলেন, 'এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে।' ৪ দিন ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল থেকেছে ভাঙড়, গতকাল ৩ জনের মৃত্যু হয়।

এ যেন অনেকটা ২০১৮-র পুনরাবৃত্তি। পঞ্চায়েত ভোট ঘিরে সেই চেনা হিংসার ছবি রাজ্যজুড়ে। মনোনয়নপর্বে দেদার অশান্তি ছড়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে, ভাঙড়ে মনোনয়ন ঘিরে যে হিংসার ছবি দেখা গেল, তা সত্যিই শিহরণ জাগানোর মত। পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Poll )  মনোনয়ন ঘিরে গত কয়েকদিনে, ভাঙড় জুড়ে দেখা গেছে ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে, চলেছে গুলি। একই দিনে, ISF, তৃণমূল কর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সাংবাদিকদের ওপর চলে হামলা। লাঠি-বাঁশ হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়িতে আগুন। হামলার মুখে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই পরিস্থিতিতে, আজ শুক্রবার অশান্ত ভাঙড়ে যান রাজ্য়পাল। 

এর আগে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে প্রবল অশান্তি দেখে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দেন রাজ্যপাল। তিনি বলেন, 'বাংলায় প্রাক-নির্বাচনে মৃতের সংখ্যা বাড়ছে শুনে মর্মাহত। নির্বাচনে বিজয় মৃতদেহ গণনার উপর নয়, ভোট গণনার উপর নির্ভর করা উচিত। আমাদের সংবিধান আক্রমণের মুখে। শয়তানের এই খেলা শেষ হওয়া উচিত। শেষ হবে, শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে।'

তিনি আরও বলেন, 'গণতন্ত্রে জনগণই প্রভু, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা তাদের অবিচ্ছেদ্য অধিকার। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। যে কোনও মূল্যে সহিংসতা নির্মূল করা হবে এবং হিংসা এই পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি হবে।' তিনি আরও বিবৃতি দেন, 'কাউকেই, তারা যতই উচ্চ ও পরাক্রমশালী বলে নিজেদের মনে করুক না কেন, আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। মাননীয় কলকাতা হাইকোর্ট দ্ব্যর্থহীন ভাষায় সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব পালন করতে নির্দেশ জারি করেছে।আদালতের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কোনও অবস্থাতেই গণতন্ত্রকে স্তব্ধ করার অনুমতি দেওয়া হবে না। অন্ধকারের শক্তিকে বোঝাতে হবে যে এটি প্রতিশ্রুতি নয়, বাংলার নীরব সংখ্যাগরিষ্ঠের দৃঢ় অঙ্গীকার। অপশক্তির বিরুদ্ধে অধিকার রক্ষার এই যুদ্ধে , অধিকারের জয় হওয়া উচিত, অধিকারের জয় হবে।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget