এক্সপ্লোর

Hiranmoy Chatterjee Assets: মাথার উপর মোটা টাকা ঋণ, কমিশনকে সম্পত্তির হিসেব দিলেন হিরণ

Hiranmoy Chatterjee Affidavit: নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন হিরণ।

কলকাতা: রাজ্য বিধানসভার সদস্য থাকাকালীনই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃমণূলের তারকা সাংসদ তথা প্রার্থী দীপক অধিকারী তথা দেবের বিরুদ্ধে ঘাটালে এবার লড়াই করছেন টলিউডের আর এক তারকা রাজনীতিক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘাটালে, তার আগে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন হিরণ। (Hiranmoy Chatterjee Assets)

কমিশনে হিরণ জানিয়েছেন, ২০১৮-’১৯ সালে তাঁর আয় ছিল ৮ লক্ষ ৬৮ হাজার ১২৩ টাকা, ২০১৯-’২০ সালে ৭ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা, ২০২০-’২১ সালে ৫ লক্ষ ১ হাজার ৬৭০ টাকা, ২০২১-’২২ সালে ৯ লক্ষ ১ হাজার ৯১০ টাকা এবং ২০২২-’২৩ সালে ৫ লক্ষ ৫২ হাজার ৫৭০ টাকা। ওই একই সময়ে হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের আয় ছিল, ৭ লক্ষ ৬৩ হাজার ৪৭৯ টাকা, ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা, ৫ লক্ষ ৫ হাজার ২৭০ টাকা, ৪ লক্ষ ৫ হাজার ৫৭০ টাকা এবং ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকা। মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়ের আয় করের আওতায় পড়ে না বলে জানিয়েছেন। (Hiranmoy Chatterjee Affidavit)

হিরণের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, চুরি, ভীতি প্রদর্শন, বেআইনি সমাবেশ, ব্যাঙ্ক নোট জালিয়াতি, কর্তব্যে গাফিলতির মতো ধারায় মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

একনজরে হিরণের সম্পত্তি

  • অস্থাবর-৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার ৮২৮ টাকা
  • স্থাবর-৩২ লক্ষ টাকা
  • ঋণ-১ কোটি ৫২ হাজার ৩৭ টাকা

হিরণের স্ত্রীর সম্পত্তি

  • অস্থাবর- ১ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৭৭৯ টাকা

হিরণের কন্যার সম্পত্তি

  • অস্থাবর- ৪২ লক্ষ ৩ হাজার ৩২৬ টাকা

কমিশনকে হিরণ জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগত ১৫ লক্ষ টাকা রয়েছে। স্ত্রীর হাতে নগদ রয়েছে ১২ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকা রয়েছে মেয়ের হাতে। Yes Bank, IDFC Bank, Indusind Bank, HDFC Bank, SBI, UBI, ICICI ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা করে জমা রয়েছে হিরণের। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে, ITC, LUPIN LTD, MAX, Mukand Engineers LDT, Star Paper, Vikas Ecorech LTD, Bharat Electronics-এ বিনিয়োগ রয়েছে হিরণের। বিভিন্ন ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্টে টাকা রয়েছে স্ত্রী এবং মেয়েরও। শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন হিরণের স্ত্রীও।

আরও পড়ুন: Sandeshkhali Sting Video: ‘সন্দেশখালির ঘটনা সাজানো, শুভেন্দুর নির্দেশে সব হয়েছে’, ভাইরাল ভিডিও-য় স্বীকারোক্তি BJP নেতার?

Afraa Engineering PVT LTD-কে ২ লক্ষ ১৩ হাজার এবং অন্যদের আরও ৩০ লক্ষ টাকা ঋণ দিয়েছেন হিরণ। স্ত্রীর থেকে হিরণ ঋণ নিয়েছেন ৫ লক্ষ টাকার। হিরণ ৪ লক্ষ ৭১ হাজার ৭৯৬ টাকা দিয়ে Toyota Etios গাড়ি কেনেন। ৫ লক্ষ টাকা দিয়ে Toyota Fortuner কেনেন তাঁর স্ত্রী। হিরণের কাছে ১৬ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না রয়েছে, স্ত্রীর গয়না রয়েছে ১৮ লক্ষ টাকা মূল্যের, মেয়ের কাছে গয়না রয়েছে ১৬ লক্ষ টাকার।

সবমিলিয়ে হিরণের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার ৮২৮ টাকার। তাঁর স্ত্রীর ১ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৭৭৯ টাকার এবং মেয়ের ৪২ লক্ষ ৩ হাজার ৩২৬ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

২০১৫ সালে ৩২ লক্ষ টাকা দিয়ে কলকাতার কসবায় একটি বাণিজ্যিক সম্পত্তি কেনেন হিরণ, বর্তমানে যার বাজারমূল্য ৯০ লক্ষ টাকা। UBI থেকে গৃহঋণ নিয়েছিলেন হিরণ, এখনও ২৩ লক্ষ ১৮ হাজার ৬০০ টাকা শোধ করা বাকি আছে। এর পাশাপাশি, আরও ৫৩ লক্ষ ৯ হাজার ৮৩৯ টাকা এবং ২৪ লক্ষ ২৩ হাজার ৫৯৮ টাকার ঋণ রয়েছে। সবমিলিয়ে হিরণের মাথার উপর ঋণ রয়েছে ১ কোটি ৫২ হাজার ৩৭ টাকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget