এক্সপ্লোর

Sandeshkhali Sting Video: ‘সন্দেশখালির ঘটনা সাজানো, শুভেন্দুর নির্দেশে সব হয়েছে’, ভাইরাল ভিডিও-য় স্বীকারোক্তি BJP নেতার?

Sandeshkhali Viral Video: তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করেছেন।

কলকাতা: সন্দেশখালি থেকে একের পর এক যে সমস্ত অভিযোগ সামনে এসেছে, তা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত। সন্দেশখালির ঘটনায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-ও। সেই আবহেই সন্দেশখালি নিয়ে এবার নয়া বিতর্ক। সন্দেশখালি থেকে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্ষণের কোনও ঘটনা ঘটেইনি বলে দাবি করেছেন বিজেপি-র মণ্ডল সভাপতি। ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ, তবে ভিডিওটি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। (Sandeshkhali Case)

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিও-য় সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুলেছেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি, কিন্তু সেটি সামনে আসার পর বিতর্ক শুরু হয়েছে নতুন করে। কারণ বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, "ধর্ষণের ঘটনাই ঘটেনি। অভিযোগ করানো হয়েছে। গোটাটাই শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং পরিকল্পনামাফিক হয়েছে।" (Sandeshkhali Viral Video)

যে ভিডিও সামনে এসেছে, তাতে বিজেপি মণ্ডল সভাপতিকে স্পষ্ট দেখা গিয়েছে। ক্যামেরার অন্য দিকে আরও কয়েক জনকে কথা বলতে শোনা যায়। ভিডিও-য় যে কথোপকথন শোনা যায়, তা হল, 'এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা কারও নেই। শুভেন্দুদা তাঁর লোকজনকে দিয়ে টাকা, মোবাইল পাঠিয়ে সাপোর্ট দিচ্ছেন...'।

আরও পড়ুন: Kolkata Raj Bhavan: মারাত্মক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, রাজভবনের কাছে CCTV ফুটেজ চাইল লালবাজার

ভিডিও-র কথোপকথনে আরও শোনা যায়, "আমাদের বাড়ির বউদের দিয়ে এটা করানো যেত! আমরাই পারতাম না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদের দিয়ে করিয়েছে। তৃণমূলের লোকদের দিয়েই করিয়েছে...শুভেন্দুদা বলেছিলেন, এটা করতে না পড়লে, তাবড় লোকগুলোকে গ্রেফতার না করালে, ওখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শুভেন্দুদাই পুরোটা নিয়ন্ত্রণ করতেন। পীযূস এসেছিলেন..."।

ভিডিও-য় গঙ্গাধরকে আরও বলতে শোনা যায়, "আন্দোলনটা এতদিন টিকে আছে কেন! তিনটে ছেলে এদিক ওদিক করছে। তাঁদেরকে কি শুভেন্দু অধিকারী দেখেনি? দেখেছে। কিন্তু, আরগুলো নড়ছে না কেন? শুভেন্দুবাবুর বিশ্বাস বেশি। ধরা যাবে না। কারণ, এই আন্দোলনকে 
বোজাবার ক্ষমতা নেই কারও, শুভেন্দুবাবু একবার ঘুরে গেছে, তাই এখনও দাঁড়িয়ে রয়েছি। আমি ঘুরছি, বুঝতে পারছি কী হয়ে রয়েছে!"

গঙ্গাধর আরও বলেন, "আমাকে বলত, এটা করতে হবে, ওটা করতে হবে। কী অভিযোগ করতে হবে, বলে দিতেন।" সন্দেশখালির মহিলাদের কী করে রাজি করালেন জানতে চাইলে গঙ্গাধর জানান, গ্রেফতার না করলে সন্দেশখালিতে টেকা যাবে না, বুলেটের আঘাতে শেষ করে দেবে বলে বোঝানো হয়েছিল। তাতেই রাজি হয়েছেন সকলে। প্রথমে রেখা, তার পর বাকিরা অভিযোগ করেন বলে ওই কথোপকথনে উঠে এসেছে। অনেকে থানা-পুলিশ, তদন্তের ভয়ে পিছিয়েও যান বলে শোনা গিয়েছে ভিডিও-য়। 

এই ভিডিও নিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, "এ বিষয়ে তদন্ত করছি আমরা। দেখছি। আমার মনে হয় না এমন কোনও বিষয় আছে। তৃণমূল কোনও ভাবে প্রলোভিত করে এটা করেছে কি না খোঁজ করছি।” রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য, “যারা বর্তমানে বিরোধী, তারা একটা প্লট তৈরি করেছিল তারা। ওখানে কী কী হয়েছিল, বলেছিল। এটা নিয়ে ভাল করে তদন্ত হওয়া উচিত। এই ধরনের ঘটনা ঘটিয়ে যদি সমাজকে প্রভাবিত করে কেউ, তাহলে শাস্তি হওয়া উচিত। বিরোধীরা সন্দেশখালির ঘটনাকে নির্বাচন পর্যন্ত জিইয়ে রাখতে চাইছে। তাই নানা ভাবে প্রলোভিত করছে। প্রধানমন্ত্রী থেকে অন্যরা খালি সন্দেশখালি সন্দেশখালি করছেন। এর চেয়ে অনেক বড় ঘটনা ঘটেছে হাথরস, মণিপুরে। ওরা বাংলাকে কলুষিত করতে চাইছে।”

সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “গোটা দেশে এবং রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে, সেখানে হয় তৃণমূল, নয় বিজেপি, নয়ত দুই দলই যুক্ত আছে।”

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget