এক্সপ্লোর

Panchayat Election:শেষবেলার প্রচার ময়দানে হাতে মা কালীর খাঁড়া, 'অশুভ শক্তির বিনাশে' বার্তা নির্দল প্রার্থীর

Independent Candidate:প্রচারের শেষদিন আজ। তাই জনতার দৃষ্টি আকর্ষণ করতে একেবারে মা কালীর খাঁড়া হাতে প্রচার সারলেন প্রার্থী। মোহনপুর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রচারের (Panchayat Election 2023) শেষদিন আজ। তাই জনতার দৃষ্টি আকর্ষণ করতে একেবারে মা কালীর খাঁড়া হাতে প্রচার সারলেন প্রার্থী। মোহনপুর পঞ্চায়েতের (North 24 Parganas) ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার নির্দল প্রার্থী অরিজিৎ দাসের শেষবেলার প্রচারে এই চমক (Last Hour Campaign) তাক লাগিয়েছে অনেককেই।

কী করলেন তিনি?
ভোটযুদ্ধে বাকি মোটে দু'দিন। প্রচারের সময়সীমা শেষ হচ্ছে বেলা পাঁচটায়। তার আগে শেষ চমকটা দিতে চেয়েছিলেন অরিজিৎ দাস। যেমন ভাবা, তেমনই কাজ। একেবারে মা কালীর খাঁড়া হাতে নিয়ে ভোট ময়দানে প্রচার সারলেন দাপিয়ে। বার্তা ছিল একটাই। অশুভ শক্তির বিনাশ করতে মায়ের হাত থেকে এই অস্ত্র তুলে নিয়েছেন, জানান অরিজিৎ। বুঝিয়ে দেন, অশুভ শক্তি ঘিরে ফেলেছে তৃণমূল ও কংগ্রেসকে। তাই নির্বাচনে জিতে তিনি তাঁর  অঞ্চলে শুভ শক্তির বিকাশ করতে চাইছেন। আখেরে এই প্রচার চমকে কোনও কাজ হয় কিনা, সেটা বলবে সময়। তবে এই দিন এই নির্দল প্রার্থীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবারের পঞ্চায়েত ভোটে, এমন চমক দেওয়ার মতো একাধিক খবর সামনে এসেছে। সপ্তাহখানেক আগেই যেমন জানা যায়,  দক্ষিণ ২৪ পরগনার একটি বুথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্বশুর-জামাই।  তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাই সুষেণজিৎ মণ্ডল। আর বিজেপির প্রার্থী হয়েছেন তাঁরই শ্বশুর পালান পাইক।  দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথ। এই বুথেই মুখোমুখি লড়াই শ্বশুর ও জামাইয়ের। আবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৩ নং বুথের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী একই পরিবারের তিন জা। বোসপাড়া অঞ্চলের বোস বাড়ির তিনজন গৃহবধূ এবার পরস্পরের বিরুদ্ধে ভোট যুদ্ধে লড়াই করছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলী বোস, কংগ্রেসের প্রার্থী নীলিমা বোস এবং বিজেপির প্রার্থী পিংকি বোস একে অন্যের বিরুদ্ধে প্রার্থী। তিনজন একই বাড়িতে থাকলেও তাঁদের হাড়ি আলাদা। একসময় এই বাড়ি কংগ্রেসের বাড়ি বলেই পরিচিত ছিল। এই বাড়ির সদস্য মদনমোহন বোস পঞ্চায়েত ভোটে জিতে সদস্য হয়েছিলেন। এলাকার বেশ কিছুটা উন্নয়ন করেন। কংগ্রেস প্রার্থী নীলিমা বোস বলেন,' ভোটে জিতে এলাকার উন্নয়ন করতে চাই। বিশেষত রাস্তা এবং পানীয় জলের যে অসুবিধা আছে তা দূর করতে চাই।' কিন্তু বাকি দু'জন এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। তাই চলেছে জমাটি প্রচার। পারিবারিক সম্পর্ক চিড় খায়নি তাতে। 
এমনই চমকদার খবরের মধ্যে আজ তাক লাগালেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget