এক্সপ্লোর

JP Nadda: মোদির মন্ত্রিসভায় ফিরলেন নাড্ডা, বিজেপি-র পরবর্তী সভাপতি কে?

Modi Cabinet 2024: ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বিজেপি সভাপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

নয়াদিল্লি: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই জল্পনা চলছিল, তাতে সিলমোহর পড়ল রবিবার। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ওরফে জেপি নাড্ডা মন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিজেপি-র দলীয় নিয়ম অনুযায়ী, একসঙ্গে সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রের মন্ত্রিত্ব ধরে রাখতে পারবেন না নাড্ডা। ফলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি পদে শীঘ্রই অন্য কাউকে আনা হতে পারে বলে জল্পনা। (JP Nadda) তবে এ নিয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

এর আগে,২০১৪ সালে কেন্দ্রের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন নাড্ডা। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। ২০২০ সালে অমিত শাহের জায়গায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি পদে আসীন হন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেই পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানো হয়। (Modi Cabinet 2024)

২০১৯ সালের জুন মাসে বিজেপি-র সর্বভারতীয় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ করা হয় নাড্ডাকে। দলের একাদশতম সভাপতি হন তিনি। ২০২০ সালের ২০ জানুয়ারি পূর্ণ সময়ের সভাপতি নিযুক্ত হন তিনি। হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন নাড্ডা। এ বছর ৪ মার্চ সেই পদ থেকে ইস্তফা দেন। এর পর গুজরাত থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন এবছর ৬ এপ্রিল। (BJP National President)

আরও পড়ুন: Modi Cabinet 2024: তৃতীয়বার মোদি সরকার কেন্দ্রে, মন্ত্রী হলেন কারা, দেখুন সম্পূর্ণ তালিকা

নাড্ডার পর বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হিসেবে এর আগে মনোহরলাল খট্টর এবং শিবরাজ সিংহ চৌহানের নাম শোনা গিয়েছিল। কিন্তু রবিবার মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তাঁরা। ফলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতির দায়িত্ব কে পাবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু খোলসা করেননি।

সংগঠক হিসেবেই বিজেপি-তে পরিচিতি রয়েছে নাড্ডার। বিহারে রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ নাড্ডার।  ১৯৮৪ সালে তাঁর নেতৃত্বেই হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে SFI-কে হারিয়ে জয়ী হয় ABVP. ১৯৮৯ সাল পর্যন্ত ABVP-র জাতীয় সম্পাদকও ছিলেন নাড্ডা। ৩১ বছর বয়সে, ১৯৯১ সালে বিজেপি-র যুব মোর্চার প্রধান নিযুক্ত হন। হিমাচল প্রদেশেরও মন্ত্রী ছিলেন তিনি। এহেন নাড্ডার বিকল্প কে হন, সেদিকে তাকিয়ে বিজেপি-র কর্মী ও সমর্থকেরাও। 

অটলবিহারি বাজপেয়ীই বিজেপি-র প্রথম সর্বভারতীয় সভাপতি। ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব সামলান তিনি। এর পর লালকৃষ্ণ আডবাণী, ১৯৯১ সাল পর্যন্ত ওই পদ সামলান। ১৯৯৩ সাল পর্যন্ত মুরলি মনোহর জোশী সভাপতি ছিলেন। এর পর আবারও ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিজেপি-র সভাপতি হন আডবাণী। এর পর একে একে কুশাভাউ ঠাকরে, বঙ্গারু লক্ষ্মণ, জন কৃষ্ণমূর্তি এবং আবারও আডবাণী দায়িত্ব সামলান। ২০০৫ সাল নাগাদ দায়িত্বে আসেন রাজনাথ সিংহ। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সভাপতি ছিলেন নিতিন গডকড়ী। আবারও ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত সভাপতি হন রাজনাথ সিংহ। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সভাপতি ছিলেন অমিত শাহ। এর পর দায়িত্ব পান নাড্ডা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget