এক্সপ্লোর

Bengal Election 2026 : এবার ভোট-ময়দানে কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল ?

Tumpa Kayal : "ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। এবং পুরো শেষের মুখে।"

সমীরণ পাল : এবার ভোট-ময়দানে কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল ? ভোটে লড়তে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর দ্বারস্থ হলেন তিনি।

টুম্পা বলেন, "১২ বছর হয়ে গেছে। এখন আমি ভাবছি যে কোনও একটা রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে। কারণ, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং দেখেছি। রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি জয়েন করব। সেইমতো দাদার সঙ্গে কথা হল। দু'-তিনদিনের মধ্যে জয়েন করার কথা হয়েছে। তারিখটা জানানো হবে। আমি চাই, রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে এবং মানুষের পাশে দাঁড়াতে। ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। এবং পুরো শেষের মুখে। এখন জানি না কী করবে দল। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমাকে মেনে নিতে হবে। কারণ, আমি তো অনেক শেষে এসেছি। সেটা দল যেটা মনে করবে সেই সিদ্ধান্ত হবে।" 

এরপরই রাজ্য সরকার ও পুলিশকে একহাত নিয়ে তিনি বলেন, "আমরা দেখেছি, রাজ্য সরকারের পুলিশ রাজ্যেরই কথায় চলেছে। রাজ্যের পুলিশমন্ত্রী যেভাবে ওদের নির্দেশ দিয়েছেন, ওরা সেভাবেই চলেছে। সেই ক্ষেত্রে রাজ্যের পুলিশমন্ত্রী যেভাবে বলেছেন... রাজ্যের পুলিশরা সেভাবে আমাদের কাজ করেনি। সেইভাবে আমাদের নিরাপত্তা দেয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম ২০১৩ থেকে। এখনও পর্যন্ত সেই নিরাপত্তাহীনতায় ভুগছি। রাজ্য পুলিশের কথা আমাদের কিছু বলার নেই। কারণ, আমরা দেখেছি, যারা দোষী, যারা ধর্ষণকারী তাদের সাপোর্ট দিতে, তাদের সুরক্ষা দিতে। যারা প্রতিবাদী তাঁদের কখনো সুরক্ষা রাজ্যের পুলিশ দেয়নি।"

২০১৩ সালের ৭ জুন কামদুনির কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য়কে। পাঁচিলঘেরা ফাঁকা জমি থেকে উদ্ধার হয়েছিল এক কলেজ ছাত্রীর মৃতদেহ। গণধর্ষণের পর খুন করা হয়েছিল তাঁকে। দশদিন পর, ২০১৩-র ১৭ জুন মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিতে যান। আশ্বাস দেন দ্রুত বিচারের। পরবর্তীকালে ব্য়াঙ্কশাল আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। ২০২৩ সালের ৬ অক্টোবর কামদুনিকাণ্ডে ৩ আসামিরই ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। ২ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও ৪ জনকে খালাস করে হাইকোর্ট। যা নিয়ে কামদুনিকাণ্ডের প্রতিবাদী ও নিহত ছাত্রীর বান্ধবী টুম্পা কয়াল বলেছিলেন, ''আমরা এই আশা কোনও দিন করিনি, দীর্ঘদিন ধরে আন্দোলনের পর আমরা এই আশা সত্যিই করিনি।''

প্রসঙ্গত, কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসাবে উঠে এসেছিলেন টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

WB Teacher Recruitment: সামনেই ভোট, নির্বাচন কমিশনের হস্তক্ষেপে প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত!
সামনেই ভোট, নির্বাচন কমিশনের হস্তক্ষেপে প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত!
News Live Updates: ভোররাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড ! কী ক্ষয়ক্ষতি হল ?
ভোররাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড ! কী ক্ষয়ক্ষতি হল ?
ভোটের আগে আর 'যেমন-খুশি' মিটিং-মিছিল নয় ! বড় নিয়ম জারি কমিশনের, অমান্য করলেই গ্রেফতার
ভোটের আগে আর 'যেমন-খুশি' মিটিং-মিছিল নয় ! বড় নিয়ম জারি কমিশনের, অমান্য করলেই গ্রেফতার
Supreme Court On Malda: ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা, মোথাবাড়িতে নৈরাজ্য নিয়ে বার্তা সুপ্রিম কোর্টের
ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা, মোথাবাড়িতে নৈরাজ্য নিয়ে বার্তা সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget