এক্সপ্লোর

KMC Poll 2021: ব্রেবোর্ন রোডে তুলকালাম, বুথে ঢুকে মেরে বের করে দেওয়া হল এজেন্টকে

Kolkata Municipal Election 2021: বুথের ভিতরে অশান্তি। বুথের বাইরে অশান্তি। বুথের মধ্যে কংগ্রেসের এজেন্টকে ফেলে মার। বুথের বাইরে ভুয়ো ভোটারের অভিযোগে তুলকালাম।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূল (TMC) এবং কংগ্রেসের (Congress) সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হল ব্রেবোর্ন রোড (Brabourne Road)। রবিবার ভোট চলাকালীন জৈন স্কুলের (Jain School) বুথে ঢুকে কার্যত মেরে বের করে দেওয়া হল এজেন্টকে। ঘটনায় আক্রান্ত হয়েছেন ৪৫ নং ওয়ার্ডের কংগ্রেস এজেন্ট (Congress Agent)। বুথের মধ্যেই তাহাতি-মারধরের অভিযোগ ওঠে এদিন। পুলিশের সামনে মারধর-ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। কংগ্রেস এজেন্টকে ফেরে কিল, চড়, লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

ভোট চলাকালীন বুথের ভিতরে অশান্তি। বুথের বাইরে অশান্তি। বুথের মধ্যে কংগ্রেসের এজেন্টকে ফেলে মার। বুথের বাইরে ভুয়ো ভোটারের অভিযোগে তুলকালাম। কলকাতা পুরসভা ভোটে (Kolkata Municipality Election) অশান্তির কেন্দ্র হয়ে উঠল ৪৫ নম্বর ওয়ার্ড।

ভোটের বয়স তখন দেড়ঘণ্টাও হয়নি। বিবাদী বাগে (BBD Bag) টি বোর্ডের সামনে হুলুস্থূল! কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে তুলকালাম। ৪৫ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে গা-জোয়ারি, বুথে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ তোলে কংগ্রেস।

কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation) ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক জানিয়েছেন, 'এখানে বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট করাচ্ছে, ৪ জনকে আমরা ধরেছি, পুলিশকে বলেছি অ্যারেস্ট করুন। বুথের সামনেই ২ জনকে ঘিরে ফেলেন কংগ্রেস নেতা-কর্মীরা। পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই অবশ্য দু’জন চম্পট দেন।

উত্তাপের আবহেই ঘটনাস্থলে হাজির হন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংহ। তিনিও পাল্টা কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের বিরুদ্ধে বেআইনি জমায়েতের অভিযোগ তোলেন। ফের শুরু হয় তর্কাতর্কি মাঝ রাস্তায় ধস্তাধস্তি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে। মুখোমুখি কংগ্রেস আর তৃণমূল। মাঝে পুলিশ।

কিছুক্ষণ পরই ফের উত্তেজনা ছড়ায়। এবার ভোট প্রক্রিয়ায় দেরি করার অভিযোগে অশান্তি বাধে। রাজভবনের উল্টোদিকের এজি বেঙ্গলের বুথে। এই নিয়ে তৃণমূল প্রার্থীর সঙ্গে কংগ্রেস এজেন্ট অমিতাভ চক্রবর্তীর তুমুল তর্কাতর্কি বাধে। কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীকে ঘাড়ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। 

আরেকটু বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রেবোর্ন রোডে জৈন স্কুলের বুথ। সেখানে পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থীর ইলেকশন এজেন্ট অমিতাভ চক্রবর্তী-সহ কংগ্রেস কর্মীকে ফেলে মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

ভোট প্রক্রিয়া চলাকালীন বাইরে থেকে একদল লোক সটান ঢুকে যায় বুথের মধ্যে। কংগ্রেসের বুথ এজেন্টকে মেরে বাইরে বের করে দেয়। এভাবেই দিনভর দফায় দফায় তেতে উঠল কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ড।

শেষ পাওয়া খবর অনুযায়ী আরেকটি বুথে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়ায়। এই মুহূর্তে ব়্যাফ নেমেছে। মোতায়েন প্রচুর পুলিশ। এলাকা ফাঁকা করা হচ্ছে।  

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget