এক্সপ্লোর

Mala Roy: 'এখনই এত মার্জিন হলে ২০ রাউন্ড শেষে কোথায় দাঁড়ায় দেখা যাক', ব্যবধান বাড়িয়ে মত মালা রায়ের

Election Result 2024:দফায় দফায় ভোটের ব্যবধান বাড়াচ্ছেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা দক্ষিণে ১ লক্ষ ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি। কী বললেন?

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দফায় দফায় ভোটের (Election Result 2024) ব্যবধান বাড়াচ্ছেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy Reaction)। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা দক্ষিণে ১ লক্ষ ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি। বললেন, 'গত বারের থেকে বেশি ব্যবধান হবে। সবেমাত্র ৪-৫ রাউন্ড হয়েছে। ২০ রাউন্ড মতো আরও বাকি। দেখা যাক, এখনই যদি এত মার্জিন হয়, ২০ রাউন্ড শেষে কোথায় দাঁড়ায়।'

কী বললেন মালা?
'এক্সিট পোল'-এ যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল, তার সঙ্গে এখনও পর্যন্ত গণনার যা ট্রেন্ড তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, 'ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে। ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগোল।' তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা। সঙ্গে বিদ্রুপ, 'অনেকেই হয়তো এই ঝড়ের কথা ভাবতে পারেননি। আজ মিডিয়া বলছে, খুব ভাল লাগছে।' ২০১৯ সালের লোকসভা ভোটে এই তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। তৃণমূল যেখানে ২২টি আসন পেয়েছিল, সেখানে ১৮টি আসন জেতে বিজেপি। সেখান থেকে এবারের লড়াইটি কি কঠিন ছিল? কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থীর জবাব, 'অনেক প্রচার হয়েছিল। তাবড় তাবড় নেতারা যে ভাবে পশ্চিমবঙ্গে এসে কালিমালিপ্ত করছিলেন...কিন্তু আমরা আশাবাদী ছিলাম। আমাদের নেতৃত্বরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রাও আশাবাদী ছিলেন। এঁরা সারা বাংলাজুড়ে অনুষ্ঠান করেছেন। মিছিল, পদযাত্রা করেছনে। ওঁরা খুব আত্মবিশ্বাসী ছিলেন। ২০১৯ সালে মোদির একটা ঝড় ছিল। এখন আর সেটা নেই।' কিন্তু বাংলায় যে সবথেকে ভাল ফলের আশা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী? মালার হাসিমুখে জবাব, 'স্বপ্ন দেখা ভাল। কিন্তু সব স্বপ্ন ক্ষীণ হয়ে যাচ্ছে।' 

আর যা...
শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই বড়সড় ধাক্কার মুখে বিজেপির এনডিএ জোট। ৪০০ পার করার স্লোগান দিয়ে এখনও পর্যন্ত ২৯৭টি আসনে এগিয়ে রয়েছে তারা।  অন্য দিকে 'ইন্ডিয়া' জোট এগিয়ে ২২৮টি আসনে। 'কাঁটে কা টক্কর' চলেছে সকালে বেশ কিছুক্ষণ পর্যন্ত। সব মিলিয়ে কি 'ব্র্যান্ড-মোদি' কিছুটা ক্ষুণ্ণ হওয়ার মুখে? ফলপ্রকাশ হতে এখনও অনেকটা সময় বাকি। তবে ট্রেন্ড দেখে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে।

 

আরও পড়ুন:রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget