এক্সপ্লোর

Kolkata Uttar Election Result 2024: ম্লান তাপস, কলকাতা উত্তরের আস্থা সুদীপে

Kolkata Uttar:তবে কি তাপসের অভিমানে জনতার মন গলল না? মহানগরের দুই লোকসভা কেন্দ্রের অন্যতম, কলকাতা উত্তরে শেষমেশ জয়ী হলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: তবে কি তাপসের (Tapas Roy Lost) অভিমানে জনতার মন গলল না? মহানগরের দুই লোকসভা কেন্দ্রের অন্যতম, কলকাতা উত্তরে (Loksabha Election Result 2024) শেষমেশ জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় (Kolkata Uttar BJP Candidate Sudip Banerjee)। তীব্র টক্করের পর হারের স্বাদ পেলেন সুদীপের প্রাক্তন দলীয় সতীর্থ তথা বিজেপির প্রার্থী তাপস রায়।   

প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যাঁরা…
কলকাতা উত্তর আসনটি নিয়ে ভোটের মুখে কম আলোচনা হয়নি। প্রথমে তাপস রায়ের 'অভিমান' এবং তার পর তৃণমূল-ত্যাগ বিস্তর হইচই তৈরি করে। এই কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রতীকে লড়াই করেন। উল্টো দিকে ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী করে তাদের বর্ষীয়ান ও পোড়খাওয়া নেতা প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোট শুরুর আগে, এবিপি সি ভোটার জনমত সমীক্ষায় সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছিল। তবে তার পর অনেক কিছু ঘটে যায়। প্রসঙ্গত, কলকাতা উত্তর আসনটি বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০০৯ সালের লোকসভা ভোট থেকে এই আসনে সুদীপ-ই জিতে এসেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধানসভাগুলিই যায় তৃণমূলের দখলে। 

২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল…
২০১৯ সালের সাধারণ নির্বাচনেও এই আসনটি ধরে রেখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাহুল সিনহাকে হারান তিনি।

এই বারের ভোটের বিষয়…
লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের অন্তর্কলহের ছবিটা কলকাতা উত্তরে দলের সাংগঠনিক পরিস্থিতি কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তৃণমূলের সব পদ থেকে কুণাল ঘোষের ইস্তফার ঘোষণা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে একাধিক অভিযোগের আঙুল, তাপস রায়ের দলত্যাগ এবং বিজেপিতে যোগদান, পরে পদ্মের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে খুব একটা স্বস্তির ভাবমূর্তি ছিল না জোড়াফুল শিবিরের। বিশেষত, ওই কেন্দ্রে দলের প্রার্থীর বিজেপি-যোগ নিয়ে যে অভিযোগ ওঠে, তাতে আলোড়়ন তৈরি হয়। তার উপর ১ জুন, ভোটের দিনও অশান্তির বিচ্ছিন্ন ঘটনা শোনা গিয়েছে। শেষমেশ অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন সুদীপ, ধরে রাখতে পেরেছেন জয়ের ধারা। অন্য দিকে, বিজেপিতে নিজের গুরুত্ব প্রমাণ করতে এবার মরিয়া চেষ্টা চালাতে হবে তাপস রায়কে। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে সুদীপের মতো কলকাতা দক্ষিণে জয়ের ধারা ধরে রাখলেন মালা রায়ও। 

আরও পড়ুন:আসানসোল লোকসভা কেন্দ্রে বড় ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন সিনহা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget