এক্সপ্লোর

NDA-INDIA Tough Battle: একচ্ছত্র আধিপত্য আর নয়, ম্যাজিক সংখ্যা পেল না বিজেপি, জোটই এখন ভরসা

Lok Sabha Elections Result: সকাল ৯টা বেজে ২১ মিনিটে NDA এবং I.N.D.I.A জোটের অবস্থান ছিল সমানে সমানে।

নয়াদিল্লি: প্রচারপর্ব থেকেই ৪০০ পারের ডাক দিয়েছিল বিজেপি। বুথফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিত মিলেছে। কিন্তু মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখা গেল, বিরোধীরা একচুল জমিও ছাড়ছেন না NDA-কে। কারণ সকাল ৯টা বেজে ২১ মিনিটে NDA এবং I.N.D.I.A জোটের অবস্থান ছিল সমানে সমানে। কারণ ওই সময় NDA এবং I.N.D.I.A দুই জোটই ২৪৪ আসনে এগিয়ে ছিলেন। এখনও পর্যন্ত শুধু পোস্টাল ব্যালটেরই গণনা চলছে। (NDA-INDIA Tough Battle) দিনের শেষে NDA ২৯৩টি আসন পেয়েছে। I.N.D.I.A জোট পেয়েছে ২৩২টি আসন। একক ভাবে বিজেপি ২৪১টি আসন পেয়েছে, যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা নয়। কংগ্রেস ১০০টি আসনে জয়ী হয়েছে।

মঙ্গলবার সকালে গণনা শুরু হতে গোড়ার দিকে এগিয়েই ছিল বিজেপি এবং NDA। কিন্তু যত সময় এগোয়, ততই তাদের কড়া টক্কর দিতে দেখা যায় I.N.D.I.A জোটকে। কখনও বিজেপি নেতৃত্বাধীন  NDA-কে ছাপিয়ে যায় তারা। কখনও আবার ঘাড়ের নিঃশ্বাস ফেলতে থাকে। সংখ্যায় যদিও বিজে পি এগিয়েছে। কিন্তু তাদের বড় ধাক্কা দিতে সফল হয়েছে I.N.D.I.A জোট। অর্থাৎ কেন্দ্রে যদি তৃতীয় বারও নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসীন হয়, বিল পাস থেকে সরকারের যে কোনও সিদ্ধান্তে নিজেদের মতামত জানানোর সুযোগ বাড়বে বিরোধীদের। চাইলে বিল পাস আটকেও দিতে পারবে তারা। (Lok Sabha Elections Result)

আরও পড়ুন: Rahul Gandhi: দেশবাসীর উপর আস্থা ছিলই, মানুষই সংবিধান বাঁচালেন: রাহুল

শুধু বিরোধীদের বাধার মুখেই পড়তে হবে না সরকারকে, সংখ্যার জোরে এতদিন যেভাবে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার, তাতেও ইতি পড়তে চলেছে। কারণ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা বিজেপি-র কাছে নেই। এক্ষেত্রে জোটসঙ্গীদের তুষ্ট করে চলতে হবে তাদের। এতদিন যে 'মজবুত' সরকার চালানোর কথা বলে এসেছেন মোদি, তাতেও ইতি পড়ল। বরং কেন্দ্রে ফের জোট সরকারের প্রত্যাবর্তন ঘটছে। আর সেই জোট সরকার চালাতে গেলে জোটধর্ম মেনে চলতে হবে বিজেপি-কে। 

এই জোটধর্ম পালনের কথা প্রথম বলেছিলেন প্রয়াত বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। আট থেকে নয়ের দশকে তো বটেই, একদশক আগেও জোট সরকারই রীতি ছিল এদেশে। ২০১৪ সালে মোদিই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হন। সেই থেকে বারং বার 'মজবুত সরকার' নিয়ে ক্ষমতা জাহির করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। 'মজবুত সরকার থাকলে তবেই মজবুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে' বলে দাবি করতে শুরু করেন তাঁরা, যা বাজপেয়ীর জোটধর্ম পালন নীতির সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু এবারের নির্বাচনী ফলাফল অনুযায়ী, জোট সরকার ছাড়া গতি নেই বিজেপি-র। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget