এক্সপ্লোর

Rahul Gandhi: দেশবাসীর উপর আস্থা ছিলই, মানুষই সংবিধান বাঁচালেন: রাহুল

Lok Sabha Elections 2024: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল।

নয়াদিল্লি: সমস্ত বুথফেরত সমীক্ষা যখন বিজেপি-র ৪০০ পারের ইঙ্গিত দিচ্ছে, সেই সময়ও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। জানিয়েছিলেন নরেন্দ্র মোদির কাল্পনিক সমীক্ষা ধোপে টিকবে না। মঙ্গলবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর রাহুল গাঁধীর (Rahul Gandhi) সেই দাবিই সত্য প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনী ফলঘোষণার পর দেশবাসীকে ধন্যবাদ জানালেন রাহুল। (Lok Sabha Elections 2024)

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, মা সনিয়া গাঁধী, বোন প্রিয়ঙ্কা গাঁধী এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। হাতে সংবিধান নিয়ে সেখানেই দেশবাসীর কৃতজ্ঞতা স্বীকার করেন রাহুল। বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাতে দেশের দরিদ্র মানুষেরসবচেয়ে বড় অবদান রয়েছে বলে জানান তিনি।

সাংবাদিক বৈঠকে এদিন রাহুল জানান, তিনি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করতে নামেননি। বরং সংবিধান, দেশকে বাঁচানোর লড়াইয়ে নেমেছিলেন। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে যেভাবে জবরদখল করেছে, বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করেছে, তার বিরুদ্ধেও লড়াই করতে নেমেছিলেন। 

রাহুলের বক্তব্য, "আপনাদের সত্যি কথা বলছি,যখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যানসেল করল, মুখ্যমন্ত্রীদের জেলে ভরল, আমার মনে হয়েছিল মানুষ সংবিধানের জন্য লড়াই করবেন। সেটাই হয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনারা সংবিধান বাঁচানোর জন্য সবচেয়ে বড় কাজটা করে ফেলেছেন। এই জয়ে সবচেয়ে বড় অবদান দেশের দরিদ্র, খেটে খাওয়া, দলিত মানুষের।" আগামী দিনে দেশের দরিদ্র মানুষের স্বার্থে, অর্থনৈতিক উন্নতিকে সামনে রেখে I.N.D.I.A কাজ করবে বলে জানান রাহুল। নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, " দেশের মানুষ বলে দিয়েছেন, মোদি আপনাকে আমরা চাই না। খুব পরিষ্কার ভাবে বলে জনতা রায় দিয়েছে, মোদি-শাহ আপনারা দেশ চালান এটা আমরা চাই না। এটা মোদির কাছে বড় একটা বার্তা। আমরা যে কথা দিয়েছে তা অবশ্যই পালন করব।"

আরও পড়ুন: West Bengal Loksabha Elections Result: 'বাংলায় সবচেয়ে ভাল ফল', বলেছিলেন মোদি, বিজেপি ১০, তৃণমূল ৩১ আসনে এগিয়ে, অভিষেকের কথাই ফলল

এবারের লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলী, দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল। ওই দু'টি আসনেই জয়ী হয়েছেন তিনি। ওয়েনাডে রাহুল ৬ লক্ষ ৪৭ হাজার ৪৪৫ ভোটে জয়ী হন। রায়বরেলীতে রাহুল জয়ী হয়েছেন ৬ লক্ষ ৮৭ হাজার ৬৪৯ ভোটে। মা সনিয়া গাঁধীর ছেড়ে যাওয়া রায়বরেলীতে এবার প্রার্থী হন রাহুল। 

এদিনের সাংবাদিক বৈঠকে মানুষকেই জয়ের শ্রেয় দেন রাহুল। কিন্তু ওয়েনাড না রায়বরেলী, কোন আসনটি তিনি ধরে রাখবেন, তা নিয়ে কিছু খোলসা করেননি। রাহুল জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে উপনীত হননি তিনি। I.N.D.I.A জোটের পরবর্তী সিদ্ধান্তও শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার দিল্লিতে জোটের বৈঠক রয়েছে। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget