এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরে তিনটি করে আসন বিজেপি, এনসি-র, জোর ধাক্কা খেলেন মেহবুবা

কংগ্রেসকে খালি হাতেই ফেরাল জম্মু ও কাশ্মীর। বিজেপি-বিরোধী ভোট একজোট করতে জম্মু , উধমপুরে এনসি, পিডিপি প্রার্থী না দেওয়া সত্ত্বেও কংগ্রেস জেতেনি কোথাও।

জম্মু: জম্মু ও কাশ্মীরে তিনটি করে আসন পেল বিজেপি, ন্যাশনাল কনফারেন্স (এনসি)। রাজ্য থেকে লোকসভায় ৬ জন সাংসদ নির্বাচিত হন। উল্লেখযোগ্য জয়ীদের মধ্যে আছেন এনসি সভাপতি ফারুক আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তবে রাজ্যে সবচেয়ে বড় রাজনৈতিক চমক হল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির ধাক্কা খাওয়া। অনন্তনাগ কেন্দ্রে মেহবুবা তিন নম্বরে নেমে গিয়েছেন। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী গুলাম আহমেদ মীরকে হারিয়ে জিতেছেন এনসি প্রার্থী, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হাসনাইন মাসুদি। তিনি ৪০১৮০ টি, মীর ৩৩৫০৪টি ও মেহবুবা ৩০৫২৪টি ভোট পেয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জম্মুর উধমপুরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিংহ ৩.৫৭ লক্ষ ভোটে জিতেছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে হারিয়ে। বিক্রমাদিত্য জম্মু ও কাশ্মীরের শেষ রাজা করণ সিংহের পুত্র। এ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে এটাই সবচেয়ে বড় ব্যবধানে কোনও প্রার্থীর জয়। জিতেন্দ্র ৬১.৩৮ শতাংশ ভোট। ২০১৪-য় জিতেন্দ্র হারিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে। এছাড়া জম্মু আসনে কংগ্রেসের রমন ভাল্লাকে ৩ লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির যুগল কিশোর। লাদাখে নির্দল প্রার্থী, সাংবাদিক-রাজনীতিক সাজ্জাদ হুসেনকে ১০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বিজেপির জে টি নামগিয়াল। ৮৩ বছর বয়সি ফারুক ১০৬৭৫০ ভোট পেয়ে ৭০ হাজারের বেশি ভোটে জিতেছেন পিডিপির আগা সঈদ মহসিনকে হারিয়ে। ১৯৮০, ২০০৯, ২০১৭-র পর চতুর্থবার সাংসদ নির্বাচিত হলেন ফারুক। কংগ্রেসকে খালি হাতেই ফেরাল জম্মু ও কাশ্মীর। বিজেপি-বিরোধী ভোট একজোট করতে জম্মু , উধমপুরে এনসি, পিডিপি প্রার্থী না দেওয়া সত্ত্বেও কংগ্রেস জেতেনি কোথাও। উত্তর কাশ্মীরের বারামুল্লায় এনসি প্রার্থী মহম্মদ আকবর লোন পিপলস কনফারেন্সের রাজা আইজাজ আলিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। এই কেন্দ্রে পিডিপি, কংগ্রেস যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রয়েছে। ২০১৪-য় বিজেপি জম্মুতে দুটি, লাদাখে একটি, মোট তিনটি আসন পেয়েছিল। কাশ্মীর উপত্যকার তিনটি আসনই পায় পিডিপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget