এক্সপ্লোর

আলি, বজরংবলি, দুই-ই আমাদের, কারও ভোটই পাবে না বিজেপি! আদিত্যনাথের মন্তব্যকে অস্ত্র করে কটাক্ষ মায়াবতীর

হনুমান জঙ্গলবাসী, দলিত বলে আদিত্যনাথ গত বছর মন্তব্য করেছিলেন। আজ সেই মন্তব্য ইঙ্গিত করে বসপা নেত্রী বলেন, আমরা বিশেষ করে বজরংবলিকে সঙ্গে চাই কারণ তিনি আমার নিজের দলিত সম্প্রদায়ের। আমি যোগীজীর কাছে গভীর কৃতজ্ঞ থাকব কেননা উনি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

বদায়ুঁ (উত্তরপ্রদেশ): যোগী আদিত্যনাথের মন্তব্যকে অস্ত্র করে আলি বনাম বজরংবলি বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন মায়াবতী। আজ বদায়ুঁর জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে নিশানা করেন তিনি। মায়াবতী সম্প্রতি দেওবন্দে সপা-বসপা-আরএলডি জোটের নির্বাচনী সভায় মুসলিমদের কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপি-বিরোধী ভোটে ভাঙন না ধরানোর আবেদন করেছিলেন। আদিত্যনাথ পাল্টা বলেন, আলি বসপা-সপা-আরএলডির সঙ্গে থাকলে বজরংবলি আছে বিজেপির সঙ্গে। শনিবার মায়াবতী কটাক্ষ করেন, এই প্রসঙ্গে ওনাকে বলতে চাই, আলি আর বজরংবলি, দুই-ই আমাদের। তাই আমরা দুজনকেই চাই। আলি ইসলামে শ্রদ্ধার আর হনুমানকে বজরংবলি বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যে এই বিতর্কে আদিত্যনাথ ও মায়াবতী, দুজনকেই নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। হনুমান জঙ্গলবাসী, দলিত বলে আদিত্যনাথ গত বছর মন্তব্য করেছিলেন। আজ সেই মন্তব্য ইঙ্গিত করে বসপা নেত্রী বলেন, আমরা বিশেষ করে বজরংবলিকে সঙ্গে চাই কারণ তিনি আমার নিজের দলিত সম্প্রদায়ের। আমি যোগীজীর কাছে গভীর কৃতজ্ঞ থাকব কেননা উনি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাই এটা খুব আনন্দের ব্যাপার যে, আলি আর বজরংবলি, দুটোই আমাদের আছে। ওরা একসঙ্গে হলে নির্বাচনে দারুণ ফল হবে আমাদের। উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে যোগীর দল, বিজেপি আলির ভোট পাবে না, বজরংবলির ভোটও নয়, যিনি আমার নিজের জাতের। সভায় সপা সভাপতি অখিলেশ সিংহ যাদবও ছিলেন। মায়াবতী আরও বলেন, এই নির্বাচনে নমোপন্থীরা ক্ষমতা হারাতে চলেছে, জয় ভীম সমর্থকরা আসছে, যা দেশের প্রয়োজন এখন। দলিতরা কংগ্রেসকে আগেই ছেড়েছেন, এখন বিজেপিকেও ত্যাগ করছেন বলে দাবি করেন তিনি। বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন কেন্দ্রে ও অনেক রাজ্যে কংগ্রেস সরকার ছিল। ভুল নীতি, কাজকর্মের জন্যই কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে। একইভাবে আসন্ন নির্বাচনে বিজেপিও ভ্রান্ত নীতি, কার্যকলাপের পাশাপাশি আরএসএস-ঘেঁষা, জাতপাতগন্ধী, সাম্প্রদায়িক, পুঁজিবাদী নীতি ও সংকীর্ণ মানসিকতার জন্য ক্ষমতা থেকে হটে যাবে। এবারের ভোটে কোনও নাটকবাজি, বড় বড় কথা বলে লাভ হবে না বিজেপির। ‘চৌকিদারি’র নতুন নাটকও এবার ওদের বাঁচাতে পারবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget