এক্সপ্লোর

'ছোটবেলায় ঘর ছেড়েছেন, সংস্কার শেখেননি’, মোদিকে আক্রমণ খাড়্গের, রাজীব গাঁধীকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য ‘অবিশ্বাস্য’, বললেন পিত্রোদা

মল্লিকার্জুন খাড়্গে মোদিকে সরাসরি নিশানা করে বললেন, “সংস্কার জানেন না, শিক্ষা পাননি। রাজনৈতিক ও বাস্তববোধের অভাব রয়েছে নরেন্দ্র মোদির।”

বেঙ্গালুরু: রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নরেন্দ্র মোদির বক্তব্যের কড়া সমালোচনা করলেন বর্ষীয়ান সাংসদ তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে। শনিবার উত্তরপ্রদেশের এক নির্বাচনী সভায় হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে নিয়ে বেনজির আক্রমণ করেন নমো। কংগ্রেসের দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যক্তিগত আক্রমণ শানান মোদি। তিনি বলেন, রাজসভাসদরাই কেবল রাজীব গাঁধীকে ‘মিস্টার ক্নিন’ (স্বচ্ছ ভাবমূর্তি) বলতেন। তবে তাঁর (রাজীব গাঁধী) জীবন শেষ হয়েছে ‘এক নম্বর দুর্নীতিবাজ’ হয়েই। নরেন্দ্র মোদির এই বক্তব্যের জবাবে সৌজন্য দেখিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করে প্রধানমন্ত্রীকে ‘আলিঙ্গন জানিয়েছেন’। একই সঙ্গে মোদিকে কর্মফলের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সেই পথে না গিয়ে আক্রমণের রাস্তায়ই হাঁটলেন খাড়্গে।

মল্লিকার্জুন খাড়্গে মোদিকে সরাসরি নিশানা করে বললেন, “সংস্কার জানেন না, শিক্ষা পাননি। রাজনৈতিক ও বাস্তববোধের অভাব রয়েছে নরেন্দ্র মোদির।” সঙ্গে আরও যুক্ত করেন, “ছোটবেলাই ঘর থেকে পালিয়েছেন। কোথায়ই বা সংস্কার শিখবেন? কথা বলার সময় জিহ্বার উপর নিয়ন্তরণ থাকা দরকার।”

দেশের জন্য জীবন দিয়েছেন রাজীব গাঁধী। তাঁকে এমন আক্রমণ করার অর্থ মোদির কোনও হৃদয়ই নেই। তাঁর মধ্যে কোনও স্বদেশ প্রেম নেই। তাঁর এক এবং একমাত্র উদ্দেশ্য ভোট জেতা। দুঃখজনক হলেও এটাই সত্যি, প্রধানমন্ত্রী জানেনই না, কোন কথা বলতে হয় আর কোনটা নয়। খাড়্গের এই ঝাঁঝালো আক্রমণের সুরে সুর মিলিয়েছেন ভারতীয় টেলি যোগাযোগ ব্যবস্থা তথা প্রযুক্তিগত উন্নয়নের অন্যতম জনক তথা রাজীব গাঁধীর একসময়ের উপদেষ্টা স্যাম পিত্রোদা।

রাজীব গাঁধীকে নিয়ে নরেন্দ্র মোদির বেনজির আক্রমণে হতাশ, ক্ষুব্ধ ও বাকরুদ্ধ ভারত সরকারের এই প্রাক্তন থিঙ্ক ট্যাঙ্ক। স্যাম পিত্রোদা বলেন, গাঁধী (মহত্মা) ভূমি থেকে কেউ এমন মন্তব্য করছেন, তা তিনি ভাবতেই পারেন না। তাঁর মন্তব্য, “মহাত্মা গাঁধীর জন্মভূমি গুজরাত থেকে এই রকম মন্তব্য ভাবাই যায় না। যিনি (রাজীব গাঁধী) সম্মানের সঙ্গে কাজ করেছেন তাঁকে নিয়ে  সর্বোচ্চ পদ থেকে এমন মন্তব্য অবিশ্বাস্য।”

যদিও প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাশেই দাঁড়িয়েছে বিজেপি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদি যে বক্তব্য রেখেছেন তা সর্বৈব সত্য। বিজেপির এই অবস্থানের পাশে দাঁড়িয়েছে এনডিএ শরিক আকালি দলও। তারাও মোদির বক্তব্যকে সমর্থন করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget