এক্সপ্লোর

দক্ষিণ মুম্বই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে সমর্থন মুকেশ, কোটাকের

ঘটনাচক্রে মুকেশের শিল্পপতি ভাই অনিল অম্বানিকে রাফালকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। সেই প্রেক্ষাপটে কংগ্রেস প্রার্থীকে সমর্থন মুকেশের। তিনি ভিডিওতে বলেছেন, মিলিন্দ ১০ বছর ধরে দক্ষিণ মুম্বইয়ের প্রতিনিধি। আমার বিশ্বাস, দক্ষিণ মু্ম্বইয়ের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ইকো সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান আছে তাঁর।

মুম্বই: ২৯ এপ্রিল মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট। তার প্রাক্কালে সেখানকার কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে সমর্থন ঘোষণা করলেন শিল্পপতি মুকেশ অম্বানি ও ব্যাঙ্কার উদয় কোটাক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ নিজের ট্যুইটার পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ বলেছেন, মিলিন্দই দক্ষিণ মুম্বইয়ের সঠিক প্রতিনিধি। আর কোটাক মুম্বই কংগ্রেস প্রধানের প্রশংসা করে বলেছেন, মুম্বইবাসীকে যোগ্য সঙ্গত দিতে পারেন মিলিন্দ। ঘটনাচক্রে মুকেশের শিল্পপতি ভাই অনিল অম্বানিকে রাফালকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। সেই প্রেক্ষাপটে কংগ্রেস প্রার্থীকে সমর্থন মুকেশের। তিনি ভিডিওতে বলেছেন, মিলিন্দ ১০ বছর ধরে দক্ষিণ মুম্বইয়ের প্রতিনিধি। আমার বিশ্বাস, দক্ষিণ মু্ম্বইয়ের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ইকো সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান আছে তাঁর। দক্ষিণ মুম্বইয়ের প্রকৃত প্রতিনিধি তিনিই। আর মিলিন্দ মুম্বইকারদের সঙ্গে নিজেকে মেলাতে পারেন বলে তিনি ‘আন্তরিক ভাবেই’ বিশ্বাস করেন বলে জানিয়েছেন কোটাক। বলেছেন, ওঁর পরিবার দীর্ঘদিন ধরে মুম্বইয়ের সঙ্গে জড়িয়ে আছে। মুম্বই যোগের সত্যিকারের প্রতিনিধি তিনি। ভিডিওতে অনেক ছোট-মাঝারি মাপের ব্যবসায়ীকেও মিলিন্দকে সমর্থন জানাতে শোনা গিয়েছে। ‘অকুণ্ঠ’ সমর্থনের জন্য বণিক, শিল্পোদ্যোগীদেরও ধন্যবাদ জানিয়েছেন মিলিন্দ। তিনি এহেন সমর্থন ‘বিনম্র’ হয়ে গ্রহণ করছেন বলেও জানিয়েছেন। বলেছেন, আমি এজন্যও সমান গর্বিত যে, পানওয়ালা, ছোট ব্যবসায়ীরাও সমর্থন করছেন। তাঁকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ বছরে মুম্বইয়ের সত্তার অবিচ্ছেদ্য অংশ শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মঙ্গলের কথা সংসদে বলার মতো কেউ ছিল না। শ্রী অম্বানি ও শ্রী কোটাকের মতো শীর্ষ ব্যক্তিত্ব যে ভাষায় আমায় সমর্থন করেছেন, আমার মাথা তাতে শ্রদ্ধায় নত হয়ে আসছে। ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী শিবসেনার অরবিন্দ সাবন্ত, যিনি ২০১৪-য় ওই কেন্দ্রেই জিতেছিলেন। এবার নির্বাচনে জিতলে তিনি এমন এক শিল্পবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করবেন, যাতে কর্মসংস্থান ও সমৃদ্ধি হবে, প্রতিশ্রুতি দিয়েছেন মিলিন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget