এক্সপ্লোর

‘ছেলেমানুষি’, ‘রাজনৈতিক এজেন্ডা’ আছে, ভোপালে তাঁর ভোটে লড়া ঠেকাতে পিটিশন খারিজ হোক, আবেদনকারীকে জরিমানা করুন, এনআইএ কোর্টে প্রজ্ঞা

প্রজ্ঞা অবশ্য তাঁর কৌঁসুলির মাধ্যমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সংক্রান্ত মামলার বিশেষ বিচারককে জানিয়েছেন, আবেদনকারী প্রচারের লোভে এবং রাজনৈতিক এজেন্ডাবাহী অন্য কারণে ভ্রান্ত, ছেলেমানুষি আব্দার জানাতে এই আদালতকে বেছে নিয়েছেন। তিনি শুধুমাত্র আদালতের অমূল্য সময় নষ্ট করতেই চাননি, তার মর্যাদা, সুনামও নষ্ট করতে চেয়েছেন। দৃষ্টান্তমূলক জরিমানার নির্দেশ সহ আবেদনকারীর প্রতি কঠোরতা দেখাতে আদালতকে আবেদন করেছেন স্বাধ্বী।

মুম্বই: তাঁকে ভোপাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে না দেওয়ার জন্য পেশ হওয়া পিটিশনকে ‘ছেলেমানুষি’ বললেন প্রজ্ঞা সিংহ ঠাকুর। এর পিছনে ‘রাজনৈতিক এজেন্ডা’ আছে বলে দাবি করেছেন তিনি। ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত বিজেপি নেত্রী প্রজ্ঞার ভোপাল থেকে ভোটে লড়া ঠেকাতে আদালতে পিটিশন দিয়েছেন ওই বিস্ফোরণ নিহতের বাবা, জনৈক নিসার সঈদ। বিজেপি ভোপালে কংগ্রেসের দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে প্রজ্ঞাকে প্রার্থী ঘোষণা করতেই তিনি আদালতে যান। পিটিশনে তিনি বলেন, মালেগাঁও বিস্ফোরণ মামলার বিচার চলছে, তাই জামিনে মুক্ত প্রজ্ঞাকে ভোটে লড়া থেকে বিরত রেখে মুম্বইয়ে আদালতের বিচার প্রক্রিয়ায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হোক। প্রজ্ঞা স্বাস্থ্যের কারণে জামিন পেয়েছেন বলে পিটিশনে উল্লেখ করেও বলা হয়, তীব্র গরমের মধ্যে ওনার ভোটে লড়ার মতো শরীরের জোর থাকলে বলতে হয়, আদালতকে বিভ্রান্ত করেছেন উনি। তাছাড়া সুপ্রিম কোর্টে প্রজ্ঞার জামিন বাতিলের দাবিতে একটি পিটিশন বিচারাধীন বলেও জানানো হয়েছে পিটিশনে। প্রজ্ঞা অবশ্য তাঁর কৌঁসুলির মাধ্যমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সংক্রান্ত মামলার বিশেষ বিচারককে জানিয়েছেন, আবেদনকারী প্রচারের লোভে এবং রাজনৈতিক এজেন্ডাবাহী অন্য কারণে ভ্রান্ত, ছেলেমানুষি আব্দার জানাতে এই আদালতকে বেছে নিয়েছেন। তিনি শুধুমাত্র আদালতের অমূল্য সময় নষ্ট করতেই চাননি, তার মর্যাদা, সুনামও নষ্ট করতে চেয়েছেন। দৃষ্টান্তমূলক জরিমানার নির্দেশ সহ আবেদনকারীর প্রতি কঠোরতা দেখাতে আদালতকে আবেদন করেছেন স্বাধ্বী। এদিকে এনআইএ অবশ্য বলেছে, তাদের এ ব্যাপারে কিছু বলার এক্তিয়ার নেই। নির্বাচনে লড়ার বিষয়টি এই আদালতের দেখার আওতায় পড়ে না। এটা স্থির করতে পারে কেবলমাত্র নির্বাচন কমিশন। প্রজ্ঞার জামিন বাতিলের আবেদন সম্পর্কে এনআইএ বলেছে, সুপ্রিম কোর্টে জামিনের বিরুদ্ধে পিটিশন পড়ে রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ এর ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওয়ে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত, শতাধিক মানুষ জখম হন। হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী ওই নাশকতা ঘটিয়েছে, প্রজ্ঞা ও আরও কয়েকজন তার সদস্য বলে জানিয়ে তাদের গ্রেফতার করে মহারাষ্ট্র সন্ত্রাস দমন স্কোয়াড। পরে এনআইএ প্রজ্ঞাকে ক্লিনচিট দিলেও পুরোপুরি রেহাই পাননি প্রজ্ঞা। মহারাষ্ট্র সংগঠিত অপরাধ দমন আইনে (মকোকো) দায়ের হওয়া অভিযোগ খারিজ হলেও সন্ত্রাস দমনমূলক ইউএপিএ ও ভারতীয় দণ্ডবিধির আওতায় প্রজ্ঞার বিচার বহাল রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget