এক্সপ্লোর

বারাণসীতে মোদির বিরুদ্ধে সেই তেজ বাহাদুরকে প্রাথী সপা-র, বললেন, বাহিনীকে শক্তিশালী করা, তার দুর্নীতি দূর করাই লক্ষ্য হবে

সপ্তম দফায় বারাণসীতে ভোটগ্রহণ ১৯ মে। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সেখানে। তাঁকে অখিলেশ যাদব, মায়াবতীর জোটের প্রার্থী করার সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের উত্তরে তেজবাহাদুর বলেন, দু্র্নীতি ইস্যু তোলায় বরখাস্ত করা হয়েছিলাম। বাহিনীকে শক্তিশালী করা, সেখান থেকে দুর্নীতি খতম করাই হবে আমার একমাত্র লক্ষ্য।

লখনউ: বিএসএফে খারাপ মানের খাবার দেওয়া হয় জওয়ানদের, প্রকাশ্যে এই অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন তেজ বাহাদুর যাদব। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁকে প্রার্থী করল সমাজবাদী পার্টি (সপা)। বিএসএফের ওই জওয়ানকে ওই চাঞ্চল্যকর দাবির একটি ভিডিও অনলাইনে পোস্ট করার পর ২০১৭-য় বরখাস্ত করা হয় সীমান্ত রক্ষী বাহিনী থেকে। সেই তেজবাহাদুর বারাণসীতে মোদিকে চ্যালেঞ্জ করবেন বলে জানান সপা-র এক নেতা। সপ্তম দফায় বারাণসীতে ভোটগ্রহণ ১৯ মে। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সেখানে। তাঁকে অখিলেশ যাদব, মায়াবতীর জোটের প্রার্থী করার সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের উত্তরে তেজবাহাদুর বলেন, দু্র্নীতি ইস্যু তোলায় বরখাস্ত হয়েছিলাম। বাহিনীকে শক্তিশালী করা, সেখান থেকে দুর্নীতি খতম করাই হবে আমার একমাত্র লক্ষ্য। বারাণসীতে এর আগে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) জোট শালিনী যাদবের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। জনৈক প্রাক্তন জনপ্রতিনিধির পুত্রবধূ শালিনী। তিনি বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়তে চান বলে কয়েক সপ্তাহ আগে জানিয়েছিলেন তেজ বাহাদুর নিজেই। সেখানে কংগ্রেস ইতিমধ্যেই অজয় রাইকে প্রার্থী করেছে। তেজ বাহাদুর ইউটিউবে পোস্ট করা সেই ভিডিওতে দাবি করেন, সীমান্তে কর্তব্যরত জওয়ানদের ‘পোড়া রুটি, জলের মতো চেহারার ডাল’ খাওয়ার সময় পরিবেশন করা হয়। ভিডিওটি হু হু করে ছড়ায়। তাঁর বিরুদ্ধে কোর্ট অব এনকোয়্যারির নির্দেশ দেয় ক্ষুব্ধ বিএসএফ কর্তৃপক্ষ। রিপোর্ট তলব করে প্রধানমন্ত্রীর দপ্তরও (পিএমও)। তেজবাহাদুরকে নিয়ন্ত্রণরেখার ডিউটি থেকে প্রথমে সরানো হয়, তারপর মিথ্যা অভিযোগ তোলায় বাহিনী থেকে বরখাস্তই করা হয়। ফের একটি ভিডিও পোস্ট করে বাহিনীর কর্তারা তাঁর অভিযোগগুলি খতিয়েই দেখেননি বলে অভিযোগ করেন তিনি। এর বছরখানেক বাদে বিএসএফ আধা সামরিক বাহিনীর জওয়ান, অফিসারদের পরিবেশিত খাবারের মান পরীক্ষা করে দেখার ভার দেয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থাকে(ডিআরডিও)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget