এক্সপ্লোর

আমি কে? বারাণসীর মানুষ আশীর্বাদ করছেন মোদিকে! বললেন মুরলীমনোহর যোশী

২০০৯ সালে বারাণসীতে বিজেপির টিকিটে জেতেন প্রবীণ মুরলিমনোহর। ২০১৪-য় মোদিকে বারাণসীতে জায়গা করে দিতে তাঁকে সরানো হয় কানপুরে। সেই থেকে লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিনহার মতো বিজেপির প্রবীণ ব্রিগেডের সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যোশী দলে কোণঠাসা। এবার তিনি টিকিটই পাননি।

বারাণসী: ‘আমি কে আশীর্বাদ করার? বারাণসীর মানুষ ওঁকে আশীর্বাদ করছেন।‘ নরেন্দ্র মোদি সম্পর্কে বললেন মুরলীমনোহর যোশী। বারাণসীতে এবারও প্রার্থী নরেন্দ্র মোদি। ২০০৯ সালে বারাণসীতে বিজেপির টিকিটে জেতেন প্রবীণ মুরলীমনোহর। ২০১৪-য় মোদিকে বারাণসীতে জায়গা করে দিতে তাঁকে সরানো হয় কানপুরে। সেই থেকে লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিনহার মতো বিজেপির প্রবীণ ব্রিগেডের সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যোশী দলে কোণঠাসা। এবার তিনি টিকিটই পাননি। আজ বারাণসীতে ভোট দেওয়ার পর যোশীকে প্রশ্ন করা হয়, মোদি কি তাঁর আশীর্বাদ পাবেন, তিনি কি তাঁকে আশীর্বাদ করবেন। তিনি বলেন, মানুষ ওঁকে আশীর্বাদ করছে, আমি করার কে? যোশী কাশী বিশ্বনাথ মন্দির, সঙ্কট মোচন মন্দির দর্শনেও যান। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত বিজেপি সভাপতি, কেন্দ্রে মন্ত্রীও ছিলেন তিনি। ২০১৪-য় কানপুর কেন্দ্রে জেতার পর তিনি সংসদের এস্টিমেট কমিটির মাথায় ছিলেন। সেই কমিটির নানা রিপোর্টে সমালোচনা করা হয় মোদি সরকারের। চলতি বছরেই যোশী এক বিবৃতিতে জানিয়েছিলেন, তাঁকে বিজেপি সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল পার্টির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, তাঁর ভোটে লড়া চলবে না। রামলালকে বিজেপিতে নিযুক্ত করা হয়েছে আরএসএসের পক্ষ থেকে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই যোশী প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর পাশাপাশি দলের প্রথম সারির মুখ ছিলেন। কিন্তু বিজেপিতে বর্তমান নরেন্দ্র মোদি-অমিত শাহ জমানায় তাঁদের সেই সুদিন নেই। নানা সময়েই মোদির নেতৃত্বের প্রতি প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget