এক্সপ্লোর

‘অবমাননাকর’, ‘কুরুচিকর’ প্যামফ্লেট ছড়াচ্ছেন! কেঁদে ফেললেন আতিশি, প্রমাণ হলে প্রার্থীপদ প্রত্যাহার, পাল্টা গম্ভীর, অস্বীকার বিজেপিরও

আতিশি বলেন, গম্ভীরকে রাজনীতিতে পা দেওয়ার পর আমি নিজে তাঁকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু কখনও কল্পনা করিনি, তিনি লোকসভা ভোটের প্রচারে এতটা নীচে নামবেন! গম্ভীরের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, একজন মহিলার সঙ্গে উনি এমন করলে পূর্ব দিল্লির সেই লাখ লাখ মহিলার কী হবে, যাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন?

নয়াদিল্লি: প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর তাঁর সম্পর্কে অবমাননাকর, কুরুচিকর মন্তব্য লেখা প্যামফ্লেট ছড়াচ্ছেন বলে অভিযোগ পূর্ব দিল্লির আমআদমি পার্টি (আপ) প্রার্থী আতিশি মার্লেনার। আজ সাংবাদিকদের সামনে ওই প্যামফ্লেট পড়ে শোনাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংবাদিক বৈঠকে তাঁর পাশে বসেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। ক্রিকেট থেকে রাজনীতির ময়দানে আসা গম্ভীরের প্যামফ্লেটে তাঁর ও তাঁর পরিবার সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন আতিশি, বলেন, সেগুলি কেন্দ্রের বিভিন্ন আবাসনে দিচ্ছে বিজেপি। আতিশি বলেন, গম্ভীরকে রাজনীতিতে পা দেওয়ার পর আমি নিজে তাঁকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু কখনও কল্পনা করিনি, তিনি লোকসভা ভোটের প্রচারে এতটা নীচে নামবেন! গম্ভীরের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, একজন মহিলার সঙ্গে উনি এমন করলে পূর্ব দিল্লির সেই লাখ লাখ মহিলার কী হবে, যাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? যদিও গৌতম নিজে, তাঁর দল বিজেপিও অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, সাজানো অভিযোগ তুলছে আপ। বিজেপির পূর্ব দিল্লির মিডিয়া ইনচার্জ বলেছেন, ওই প্যামপ্লেটের সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই নেই। আপের কোনও চরিত্র নেই। এধরনের সাজানো অভিযোগ তোলায় আপের জুড়ি মেলা ভার। লোকসভা ভোটে ওদের ভরাডুবি হতে চলেছে। তবুও লড়াইয়ে থাকার জন্য নেতাদের থাপ্পড় মারানো, আপত্তিকর প্যামফ্লেট ছড়ানোর মতো যে কোনও কাজ করতে পারে ওরা। গম্ভীরও দফায় দফায় ট্যুইটে বলেন, তিনিও অরবিন্দ কেজরিবালের মতো কাউকে মুখ্যমন্ত্রী পদে দেখতে লজ্জিত। অভিযোগ প্রমাণ হলে প্রার্থীপদ তুলে নেবেন বলেও জানিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, অরবিন্দ কেজরিবাল, আপনার, একজন মহিলার, যিনি আবার আপনার সহযোগীও সম্ভ্রমহানির প্রতি ঘৃণা জানাচ্ছি। এত সব শুধু ভোটে জেতার জন্য? মুখ্যমন্ত্রী আপনি নোংরা। আপনার নোংরা মন পরিষ্কার করতে দলেরই কাউকে হয়তো আপনার ঝাড়ু ধরতে হবে। আমার চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিবাল ও আতিশিকে। যদি প্রমাণ হয়, এসব আমি করেছি, মনোনয়ন তুলে নেব। আর তা না হলে, আপনারা কি রাজনীতি ছাড়বেন? কেজরিবাল নিজেও ট্যুইট করেন, এমন মানসিকতার লোকজন ভোটে জিতলে কী করে মহিলারা নিরাপদ বোধ করবেন। আতিশি, শক্ত থাকুন। বুঝতে পারছি, কতটা কঠিন এটা আপনার পক্ষে। ঠিক এই ধরনের শক্তির বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। গম্ভীর এতটা নীচে নামবেন, এটা তিনি কখনও ভাবেননি বলেও আক্ষেপ প্রকাশ করেন কেজরিবাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget