এক্সপ্লোর

Election 2024:'ভোটব্যাঙ্কের কথা ভেবে রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাননি', মমতা-অভিষেককে আক্রমণ শাহের

Shah In Durgapur Meeting: 'নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও নিজের ভোটব্যাঙ্কের কথা ভেবে ওঁরা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি', মতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ অমিত শাহের।

দুর্গাপুর: 'তৃণমূল রাম মন্দির (Ram Mandir Inauguration) তৈরির বিরোধিতা করেছিল। নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও নিজের ভোটব্যাঙ্কের কথা ভেবে ওঁরা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি', দুর্গাপুরে দলীয় প্রার্থী দিলীপ ঘোষের প্রচারে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ অমিত শাহের। শাহের (Amit Shah Durgapur Meeting) অভিযোগ, 'অনুপ্রবেশকারীরা আসলে ওঁর ভোটব্যাঙ্ক।'

তীব্র আক্রমণ...
এদিন, দুর্গাপুরের জনসভায় 'হিন্দু ভোটারদের' উদ্দেশে স্পষ্ট বার্তা দিতে শোনা যায় শাহকে। বলেন, 'ভোটব্যাঙ্কের জন্য সিএএ মানেন না মমতা দিদি।' সোমবারের সভায় সিএএ থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, একাধিক ইস্যুতে তৃণমূল-সহ বিরোধীদের তীব্র আক্রমণ শানাতে শোনা যায় তাঁকে। তবে শুধু জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিষয়েই যে নিজের সমালোচনার পরিসর সীমিত রেখেছিলেন, তা নয়। গরু পাচার থেকে সন্দেশখালি, বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিক একাধিক ইস্যুতেও তীব্র তোপ দাগেন শাহ। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, 'সন্দেশখালির অপরাধীদের আড়াল করতে চেয়েছিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লজ্জা হওয়া উচিত।'
ঘটনা হল, শাহ যেদিন বঙ্গ-সফরে এসেছেন, সে দিনই সকালের হুগলির পান্ডুয়ায় বিস্ফোরণে প্রাণ হারায় এক বালক। হাত ওড়ে এক জনের,  আশঙ্কাজনক অবস্থায় ২ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
বালকের মৃত্যুর প্রতিবাদে টানা তুলকালাম চলছে পাণ্ডুয়ায়, জিটি রোড অবরোধ করেছে বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর মধ্যেই এনআইএ তদন্তের দাবি তুলেছেন। এদিনের  সেই বিস্ফোরণের কথাও শোনা যায় শাহের মুখে। বলেন, 'আজই বোমা ফেটেছে। ওরা ভয় দেখাতে চায়। কিন্তু নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স আছে। মমতার গুণ্ডাদের ভয় পাওয়ার দরকার নেই। মন খুলে ভোট দিন।'

আর যা...
সন্দেশখালি নিয়েও সরব হতে শোনা যায় তাঁকে। বলেন, 'সন্দেশখালিকাণ্ডে তৃণমূলের নেতারা মা বোনেদের ওপর অত্যাচার করেছে। দোষীকে ধরার ইচ্ছা ছিল না। হাইকোর্টকে অর্ডার দিতে হল। তবু তদন্ত করছিল না। তাই হাইকোর্ট সিবিআই দিল।  শাহজাহানকে জেলে ঢোকানো উচিত ছিল কি ছিল না। মমতা দিদি আপনার লজ্জা হওয়া উচিত, মহিলা মুখ্যমন্ত্রী আপনি, আপনার নাকের ডগায় এত মা বোনেদের অত্যাচার হল। সন্দেশখালিতে যে অত্যাচার করেছে, মমতা দিদি তাদের পাতালে লুকিয়ে রাখলেও সেখান থেকে বের করে জেলে ঢোকাব।' এবার যে বিজেপি বাংলা থেকে ৩০টি আসনের লক্ষ্য রাখছে, সে কথা আরও একবার জানিয়ে দেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:'যোগ্য' চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী, বর্ধমানের জনসভা থেকে বড় ঘোষণা মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget