এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: রাতে খেতে যাচ্ছিলেন BJP নেতা, আচমকা হামলা, পিছনের দরজা খুলতেই..

BJP Leader Family Attack : আমতার ভাটোরা দ্বীপ অঞ্চলে BJP নেতার উপর 'প্রাণনাশের চেষ্টা..', পরিবারের সদস্যদের উপরেও হামলা, বাড়িতে ভাঙচুর..

সুনীত হালদার, হাওড়া: আমতার ভাটোরা দ্বীপ অঞ্চলে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর (BJP Leader House Attacked)। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল 

গতকাল রাতে আমতা বিধানসভা এলাকার বিজেপির ৪ নং মন্ডলের সাধারণ সম্পাদক সমীর পাত্রের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সমীর পাত্রের অভিযোগ,'গতকাল রাতে তার বাড়ির কাছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূলের লোকজন। গভীর রাতে হঠাৎ করে মদ্যপ অবস্থায় ৪০ থেকে ৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তার বাড়িতে হামলা চালায়।' 

' ভাটোরা দ্বীপ অঞ্চলে সংগঠক হওয়ার কারণে তার উপরেই হামলা'

সাউন্ড ব্যবসায়ী সমীর পাত্রের বাড়িতে থাকা মাইকের যন্ত্রপাতি, বাড়ির ফ্রিজ, এসি মেশিন- সহ সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে। বাড়িতে হামলার সময় সমীর পাত্র পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে কোনও রকমে  প্রাণ বাঁচান। বিজেপি নেতা সমীর পাত্রের অভিযোগ, ভাটোরা দ্বীপ অঞ্চলে সংগঠক হওয়ার কারণে তার উপরেই হামলা। তাঁর প্রাণনাশের চেষ্টা হয় বলেও তিনি অভিযোগ করেন।  

'তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই আতঙ্ক সৃষ্টি করছে'

বিজেপি নেতার বাড়িতে হামলা  প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি তথা উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী বলেন, 'তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই তারা আতঙ্কের আবহ সৃষ্টি করছে। দলদাস পুলিশের সাহায্য নিয়ে তারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি অরুনাভ সেন বলেন এটা বিজেপির অভ্যাস। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেখানে যা ঘটনা ঘটছে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।'

 আরও পড়ুন, 'BJP প্রার্থীকে কুরুচিকর আক্রমণ..', অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

 ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তি অব্যাহত। সম্প্রতি কাঁথিতে বিজেপির প্রচার মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারেও বিজেপি নেতাকে মারধর ও দোকানে ভাঙচুর করা হয়েছিল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  ভোট প্রচারে বেরিয়ে হামলার শিকার। রাজ্যের দুই প্রান্তের একাধিক ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget