এক্সপ্লোর

Lok Sabha Election 2024: আজ বাংলার বাকি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির? তালিকায় নতুন মুখ?

BJP Candidate List:রাজ্যে প্রথম দফায় ভোট ১৯ এপ্রিল। প্রথম দফায় মনোনয়ন জমার শেষদিন ২৭ মার্চ। প্রথমদফায় ভোট রয়েছে জলপাইগুড়িতে। কিন্তু এখনও জলপাইগুড়িরও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

দীপক ঘোষ, কলকাতা: বাংলার (Lok Sabha Election 2024) জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি (BJP candidate list)।

কে হতে পারেন প্রার্থী?
কেন্দ্র বদল হতে পারে মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হতে পারেন দিলীপ। বসিরহাট থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতী ঘোষ। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করতে পারে রাজবাড়ির সদস্য অমৃতা রায়কে। সূত্রের খবর, বিবেচনায় রয়েছে অসীম সরকারের নামও। সদ্য ইস্তফা দেওয়া আইপিএস দেবাশিস ধরকে বীরভূম থেকে প্রার্থী করতে পারে বিজেপি।

কলকাতা দক্ষিণে (South Kolkata) বিজেপির আলোচনায় দুটি নাম রয়েছে। ওই কেন্দ্রের আলোচনায় রয়েছে রুদ্রনীল ঘোষ এবং বৈশাখী ডালমিয়ার নাম। কলকাতা উত্তরে তৃণমূল থেকে যাওয়া তাপস রায়কে প্রার্থী করতে পারে বিজেপি।

ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে তৃণমূল থেকে যাওয়া অর্জুন সিংহকে। দার্জিলিংয়ে টিকিট দেওয়া হতে পারে প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলাকে। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকেই ফের প্রার্থী করতে পারে বিজেপি। তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিকিট পাওয়ার সম্ভাবনা। বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হতে পারেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আরামবাগ থেকে সম্ভাব্য বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। দমদম কেন্দ্রে শীলভদ্র দত্তকে প্রার্থী করতে পারে বিজেপি। জঙ্গিপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী মাফুজা খাতুন।

রাজ্যে প্রথম দফায় ভোট ১৯ এপ্রিল। প্রথম দফায় মনোনয়ন জমার শেষদিন ২৭ মার্চ। প্রথমদফায় ভোট রয়েছে জলপাইগুড়িতে। কিন্তু এখনও জলপাইগুড়িরও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

এদিকে বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'এবার বাংলায় ৩০ থেকে ৩৫টি আসন পাবে তৃণমূল, বাড়তে পারে সংখ্যা। ৫৮ থেকে ৬২ শতাংশ ভোট যাবে তৃণমূলের ঝুলিতে। বিজেপি ভোট পাবে ৩০ থেকে ৩২ শতাংশ। বিজেপির আসন সংখ্যা থাকবে ৫ থেকে ১১-র মধ্যে। একটিও আসন পাবে না বাম-কংগ্রেস।'

 

আরও পড়ুন:খাস জমি রয়েছে, শিক্ষক ও বিধায়ক হিসেবে পান বেতন, ঋণ, সম্পত্তির খতিয়ান দিলেন BJP-র মনোজ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget