এক্সপ্লোর

BJP MP Tejasvi Surya’s Assets : ৫ বছরে ৩ হাজার শতাংশ সম্পত্তি বৃদ্ধি বিজেপির তরুণ সাংসদ তেজস্বীর !

BJP News: হলফনামা থেকে জানা গেছে, ৫ বছর আগে তাঁর কোনো বিনিয়োগ ছিল না। পরবর্তীকালে তিনি বিনিয়োগ করেছেন প্রায় ২৬টি মিউচ্যুয়াল ফান্ডে।

বেঙ্গালুরু : বিজেপির তরুণ ব্রিগেডের অন্যতম মুখ তিনি। পশ্চিমবঙ্গে এসে একাধিক আন্দোলন সংগঠিত করেছেন। সরব হয়েছেন এরাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এবারও তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ তেজস্বী সূর্য। মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে সামনে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণ। আর তাতে যা জানা যাচ্ছে তাতে 'চোখ কপালে উঠতে' পারে। হলফনামা অনুযায়ী, বিজেপির এই বিদায়ী সাংসদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ হাজার শতাংশ। অর্থাৎ, গত ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ৩০ গুণ। ২০১৯ সালে যে পরিমাণ ছিল ১৪ লক্ষ টাকা, তা ২০২৪ সালে বেড়ে হয়েছে ৪ কোটি টাকা।

হলফনামা থেকে জানা গেছে, ৫ বছর আগে তাঁর কোনো বিনিয়োগ ছিল না। পরবর্তীকালে তিনি বিনিয়োগ করেছেন প্রায় ২৬টি মিউচ্যুয়াল ফান্ডে। ট্রাস্ট ল নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা সঙ্গী সূর্য। বেঙ্গালুরু, দিল্লি ও চেন্নাইয়ে অফিস রয়েছে এই সংস্থার। সংস্থার এক সহযোগী সংবাদ মাধ্যম The Print-কে নাম প্রকাশে অনিচ্ছার শর্তে জানিয়েছেন যে, ২০১৯ সালের শুরুর দিকে এই সংস্থার প্রতিষ্ঠা হয়। তার পর থেকেই এর বিস্তার শুরু হয়। এই মুহূর্তে এই সংস্থায় ছয় সঙ্গী, ৫০ সহযোগী রয়েছেন।

২০১৯ সালের আগে কর্ণাটকের অ্যাডভোকেট জেনারেল অশোক হারানহল্লির অফিসে একজন Law Associate হিসাবে কাজ করতেন সূর্য। হলফনামা অনুযায়ী, সূর্যর শেষ আয়কর রিটার্ন (২০২২-২৩) থেকে দেখা গেছে, তাঁর আয়ের পরিমাণ ২০১৮-১৯ সালের ১১,৯১,০০০ থেকে বেড়ে হয়েছে ৪৪,১৩,০৫০। বিজেপি প্রার্থীর এই মুহূর্তে হাতে নগদ টাকার পরিমাণ ৮০ হাজার টাকা। জমা রয়েছে ৫.১৯ লক্ষ টাকার বেশি। এর পাশাপাশি বেঙ্গালুরুতে ভোটের খরচ বাবদ ২৫ হাজার টাকার হিসাবও দেখিয়েছেন।

মনোনয়নে জমা দেওয়া হলফনামা আরও বলছে, একাধিক মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন সূর্য। মিউচ্যুয়াল ফান্ডের তালিকায় রয়েছে- কোটাক, এইচডিএফসি, অ্যাক্সিস, ইউটিআই, এসবিআই, কানাড়া, আইসিআইসিআই, টাটায়। তাঁর মিউচ্যুয়াল ফান্ডে অর্থের পরিমাণ ১.৯৯ কোটি (এবছর ২৭ মার্চ পর্যন্ত)। ১.৭৯ কোটি টাকা শেয়ারও রয়েছে তাঁর। BSE, Tejas Networks, Strides Pharma, Indus Towers, Dredging Corporation of India এবং Jagsonpal Pharma-র শেয়ারহোল্ডার তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget