এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: মিথ্যা তথ্যের অভিযোগ, বারাসাতের BJP প্রার্থী স্বপনের বিরুদ্ধে কমিশনে দলীয় কর্মীরাই

BJP On EC Swapan: বিজেপি কর্মীদের অভিযোগ, গত ভোটে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত মামলায় মিথ্যা তথ্য দিয়েছিলেন স্বপন মজুমদার, শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি নিয়েও মিথ্যা তথ্য..

কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে বারাসাতে আরও অস্বস্তি বাড়ল বিজেপির অন্দরে। এবার বারাসাতের প্রার্থী স্বপন মজুমদারের (BJP Candidate Swapan Majumdar) বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করলেন বিজেপি কর্মীরাই।

বিজেপি কর্মীদের অভিযোগ, গত ভোটে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত মামলায় মিথ্যা তথ্য দিয়েছিলেন স্বপন মজুমদার। এমনকী নিজের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি নিয়েও মিথ্যা তথ্য দিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি বিজেপি কর্মীদের। এর আগে স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টারও পড়েছিল বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে। যদিও, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের পাল্টা দাবি, নেপথ্যে তৃণমূলের চক্রান্ত, এরা বিজেপির কেউ নয়।

বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ অব্যাহত। সম্প্রতি সোশাল মিডিয়ায় দলীয় নেতা, কর্মীদের একাংশ সরব হওয়ার পর, স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টার দেখা গিয়েছিল বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে। দলীয় প্রার্থীকে নিয়ে অসন্তোষ গোপন করেননি বারাসাতের আগের বারের পরাজিত বিজেপি প্রার্থী। কটাক্ষ করে তৃণমূল। সোশাল মিডিয়ায় ওঠে ক্ষোভ। পোস্টার দিয়ে বিরোধিতা দলীয় নেতার অসন্তোষ প্রকাশ্যে আসে। প্রার্থী পদে নাম ঘোষণার পর থেকেই ঘরে-বাইরে চাপের মুখে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বারাসাতের বিজেপি প্রার্থীর বিরোধিতা করে পোস্টার পড়ে তাঁর নির্বাচনী কেন্দ্রের দুটি জায়গায়।

বুধবার বারাসাতের হরিতলায় বিজেপির জেলা পার্টি অফিসে প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়।তৃণমূলের পায়ের তলার মাটি টোটালি সরে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এসব নোংরামো করার চেষ্টা করছে। তাতে কিছু লাভ নেই। বিজেপির সঙ্গে মানুষ আছে। বারাসাত লোকসভাবাসী বিজেপিকে আনতে চায়। বারাসাত লোকসভা কেন্দ্র পরাজিত বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ বলেন, এঁর যে প্রোফাইল আমি দেখলাম, শিক্ষাগত যোগ্যতা, একটা কেস ওঁর সম্বন্ধে রয়েছে, আমি এইরকম একটা লোকের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে তার হয়ে লোকের কাছে ভোটে যদি যাই, ওখানকার লোক তো আমায় জুতো মারবে।

আরও পড়ুন, আজ ১০০-র নিচে পেট্রোল বিকোচ্ছে এই শহরগুলিতে, কলকাতায় কতটা সস্তা ?

স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। তাঁকেই এবার বারাসাত লোকসভা আসনে দাঁড় করানো হয়েছে।অন্যদিকে, নিজের পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারও তোপ দাগতে ছাড়েননি। ভোটের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই শুরুর আগেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। এর আগে ২০১৭ সালে মাদক আইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা হয়। ট্রেন সফরের সময় তাঁর কাছে মাদক পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।এই নিয়ে একের পর এক পোস্ট করে বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূল। তৃণমূলের সুরেই সুর মিলিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন দলের একাংশ।এই প্রেক্ষিতে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী-ক্ষোভ ভোটের বাক্সে কি কোনও প্রভাব ফেলবে - উত্তর মিলবে ৪ জুন। 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget