এক্সপ্লোর

Election 2024: দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের জের? বিজেপি কর্মীকে 'আক্রমণ', আঙুল তৃণমূলের দিকে

BJP Workers House Destroyed:পঞ্চায়েত ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে দিয়েছিলেন। লোকসভা ভোট চলাকালীন সেই বিজেপি কর্মীর বাড়িতেই ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে দিয়েছিলেন। লোকসভা ভোট (Election 2024) চলাকালীন সেই বিজেপি কর্মীর বাড়িতেই (BJP worker House Destroyed) ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান।

যা জানা গেল...
এই রাজ্য়ে ভোট চলাকালীন হিংসা, রক্তপাতের অভিযোগ অজানা নয়। সেই তালিকায় ফের সংযোজন বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। অভিযোগ, যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন ওই কর্মী। চলছিল, বিজেপির পতাকা, ব্যানার লাগানোর কাজও। অভিযোগ, সে কারণেই তৃণমূল কর্মীদের রোষানলে পড়েন তিনি। আরও শোনা যাচ্ছে, প্রতিদিন তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। গত কাল রাতে আর হুমকি নয়, স্রেফ বাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান। 

প্রেক্ষাপট...
চলতি ভোটের মরশুমে অশান্তি, রক্তপাত, অস্ত্র উদ্ধার, প্রাণহানির খবর এই প্রথম নয়। সোমবারই যেমন হুগলির পান্ডুয়ার বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়। হাত উড়ল এক জনের।  আশঙ্কাজনক অবস্থায় ২ জন হাসপাতালে ভর্তি। কিশোরের মৃত্যুতে পাণ্ডুয়ায় তুলকালাম, জিটি রোড অবরোধ করে বিজেপি। 'তৃণমূলের দুষ্কৃতীরা শক্তি প্রদর্শন করছে'', এনআইএ তদন্তের দাবি করে অভিযোগ করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একদিকে যখন এই ঘটনা, যখন দক্ষিণ ২৪ পরগনা জেলারই নরেন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত ২৬ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন দুপুরে সন্দেশখালিতে, সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। প্রথমে CBI-এর তল্লাশি অভিযান তার পর তাঁদের তলবে NSG-র কমান্ডোদের ঘটনাস্থলে পৌঁছনো, অত্যাধুনিক রোবট- সব মিলিয়ে টানটান মুহূর্তের সাক্ষী থেকেছেন এই রাজ্য়ের মানুষ। পরে অবশ্য বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। শাহজাহান-ঘনিষ্ঠের ডেরা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের গোটা পর্ব আদৌ সত্যি নাকি গোটাটাই সাজানো ছিল, তা নিয়ে সংশয় দেখা দেয়। এর মধ্যেই আবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শেষ পঞ্চায়েত নির্বাচনের আগেও একই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছিল রাজ্যের নানা প্রান্তে। গত বছর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েই বস্তাভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন:আজ ক'টায় সুপ্রিম কোর্টে SSC-শুনানি, যোগ্য-অযোগ্য তালিকা দেবে এসএসসি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget