এক্সপ্লোর

Bratya Basu on Arjun Singh: '২০১৯-র পর এই অঞ্চলের অবস্থা তরমুজের মতো', ব্রাত্যর নিশানায় অর্জুন

Noapara: নোয়াপাড়ায় শিক্ষক সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক

সমীরণ পাল, নোয়াপাড়া : চড়ছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) পারদ। প্রথম দফার ভোটের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে শাসক থেকে বিরোধী উভয়পক্ষই। এবার নোয়াপাড়ার সভা থেকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে (Barrackpur BJP Candidate Arjun Singh) নিশানা করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। বললেন, '২০১৯-র পর এই অঞ্চলের তরমুজের মতো অবস্থা হয়ে গেছে। চার জন এমএলএ দলে থেকেও আমাদেরই বিরোধিতা করছেন, সঙ্গে ছিলেন মুকুল রায়। কিন্তু এবার কে অর্জুন আর কে কৃষ্ণ বা কে সারথি আমি জানি না। এখানে অর্জুনের অবস্থা হচ্ছে অর্জুনের ছেলের মতো, মানে অভিমন্যুর মতো। এই দিকে জগদ্দল, এই দিকে বীজপুর, এই দিকে ভাটপাড়া ও নোয়াপাড়া এরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে কে পার্থ ভৌমিককে লিড দেবে।

নোয়াপাড়ায় শিক্ষক সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ব্রাত্য বসু বলেন, ২০১৯-এর পর ব্যারাকপুরে শ্যুট আউটের পরিবেশ হয়েছিল। ব্যারাকপুর যেভাবে অপরাধীদের আখড়া হয়ে যায় এবং ছোট ছোট ডন তাদের আখড়া হয়ে ওঠে। ব্যারাকপুরে যদি মামার বাড়ি দেখাতে না চান, নিজের বাড়ি দেখতে চান তাহলে পার্থ ভৌমিককে জেতান। পার্থ ভৌমিককে জেতালে দেখাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম-এর সিরিজ, তার নাম আবার নয়, তার নাম হচ্ছে এবার প্রলয়।

দলীয় প্রার্থীর সমর্থনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'এই ব্যারাকপুরে বিজেপি-তৃণমূলের লড়াই হচ্ছে না, এখানে কে টিকিট পাওয়ার যোগ্য আর কে টিকিট পাওয়ার যোগ্য নন তার লড়াই চলছে। ২০১৯ এর পর দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যে আতঙ্ক, হাড়হিম করা সন্ত্রাস সেটা বন্ধ করার সূত্রে পার্থ ভৌমিক এই গুন্ডারাজ খতম করার কথা বলেছেন।'

এবার ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট প্রত্যাশী ছিলেন অর্জুন সিংহ। কিন্তু, রাজ্যের শাসক দল তাঁকে টিকিট দেয়নি। তারা পার্থ ভৌমিককে প্রার্থী করে। এনিয়ে প্রাথমিকভাবে ক্ষোভ-বিক্ষোভ দেখানোর পর, শেষমেশ তিনি ফিরে যান বিজেপিতে। গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তাঁকে ব্যারাকপুর থেকেই টিকিট দেয় বিজেপি। হাইভোল্টেজ এই কেন্দ্র এবার কে শেষ হাসে সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget