এক্সপ্লোর

Lok Sabha Election 2024: কাস্তে-হাতুড়ি উত্তরীয় পরে সেলিমের পাশে অধীর! হাঁটলেন মনোনয়নের মিছিলেও

Murshidabad Lok Sabha Seat: মহম্মদ সেলিমের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বর্ণাঢ্য মিছিল আয়োজন করা হয়। অধীরের গলায় সিপিএমের প্রতীক দেওয়া উত্তরীয় পরিয়ে দেন খোদ মহম্মদ সেলিম

মুর্শিদাবাদ: সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম (MD Selim)। তাঁর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিলেন কংগ্রেসের অধীর চৌধুরী (Congress Adhir Chowdhury)। শুধু তাই নয়, অধীরের গলায় সিপিএমের (CPIM in Lok Sabha Election) প্রতীক দেওয়া উত্তরীয় পরিয়ে দেন খোদ মহম্মদ সেলিম (Murshidabad CPM Candidate Md Selim)। সেই উত্তরীয় পরেই মিছিলে হাঁটলেন অধীর। 

একসময় রাজ্য়ে ক্ষমতায় বামেরা, বিরোধী আসনে কংগ্রেস। তখন দুই দলের আকচা-আকচি ছিল সুবিদিত। তারপর জমানা বদলেছে। রাজনৈতিক পরিস্থিতির বিচারে এখন পাশাপাশি কংগ্রেস-সিপিএম। আসন সমঝোতা করে লড়ছেও। আর এই আবহেই একেবারে অন্যরকম ছবি দেখা গেল মুর্শিদাবাদে। ওই লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী দলেরই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি। 

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বর্ণাঢ্য মিছিল আয়োজন করা হয়। সেই মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Satarup Ghosh)। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্য়ায়।

সিপিএম ও কংগ্রেস জোট বা আসন সমঝোতার কাজে অন্যতম কাণ্ডারী সিপিএমের মহম্মদ সেলিম এবং কংগ্রেসের অধীর চৌধুরী। গত বিধানসভা নির্বাচনেও সিপিএম-কংগ্রেসের আসন সমঝোতার কাজে। প্রচারের কাজে প্রায়শই সেলিম ও অধীরকে পাশাপাশি দেখা গিয়েছে। এবারের লোকসভা ভোটেও প্রায় একইরকম ছবি। মুর্শিদাবাদ অধীর চৌধুরীর জেলা। বহরমপুর আসনে তিনি নিজেই প্রার্থী, সেই আসনে প্রার্থী দেয়নি সিপিএম। অন্যদিকে সেই জেলারই আরেকটি আসন মুর্শিদাবাদ (Murshidabad Parliamentary Constituency)। সেখানে প্রার্থী মহম্মদ সেলিম। ওই আসনে আবার কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস।                        

গতবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll 2024) বহরমপুর (Baharampur Parliamentary Constituency) আসনে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। সেই সময় ওই আসনে প্রার্থী দেয়নি সিপিএম। সারা রাজ্য়ে সিপিএম-কংগ্রেসের তুমুল ভরাডুবির মধ্যেও ওই আসন জেতেন অধীর চৌধুরী। এবার কী বহরমপুর-মুর্শিদাবাদ ২টি আসনই অধীর-সেলিমের হাতেই উঠবে? নাকি অন্য ফল দেখা যাবে? উত্তর মিলবে ৪ জুন (Lok Sabha Election 2024)। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget