এক্সপ্লোর

Lok Sabha Election 2024: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক

Saugata Roy Poll Campaign: দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিলে স্কুলের পোশাকে পড়ুয়ারা থাকায় তুঙ্গে উঠেছে বিতর্ক। তৃণমূলের প্রতীক হাতে নিয়ে পড়ুয়ারা মিছিল করায় চলছে বিতর্ক।

কলকাতা: আদালতের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও রাজনৈতিক মিছিলে দেখা গেল স্কুলপড়ুয়াদের। তীব্র তাপদাহ চলছে বাংলায়। সেই আবহাওয়াতেই রোদের মধ্যে তৃণমূলের মিছিলে (Lok Sabha Election 2023) স্কুল পোষাকে দেখা গেল স্কুল পডুয়াদের। দমদমের তৃণমূল প্রার্থী (TMC Candidate Saugata Roy) সৌগত রায়ের (Saugata Roy) মিছিলে স্কুলের পোশাকে পড়ুয়ারা থাকায় তুঙ্গে উঠেছে বিতর্ক। তৃণমূলের প্রতীক হাতে নিয়ে পড়ুয়ারা মিছিল করায় চলছে বিতর্ক।

দমদম লোকসভা কেন্দ্রের সিপিএমের (CPM Sujan Chakraborty) প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, 'শিশু সুরক্ষা কমিশনকে জিজ্ঞাসা করুন ওরা কি এটা জানে, ওটা কি এটা নিয়ে কোনও পদক্ষেপ নিয়েছে? নাহলে কমিশনগুলি তুলে দেওয়া হোক। নির্বাচনী কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে স্কুলের পোশাকে স্কুলের পড়ুয়াদের বের করে এনে তৃণমূলের মিছিলে নিয়ে চলে যাওয়া, হাতে ঝাণ্ডা ধরিয়ে দেওয়া। সৌগতবাবুর হাল কি এতটাই খারাপ যে চারটে লোক জুটছে না? হয় পুরসভার চুক্তিভিক্তিক কর্মীদের নিয়ে যেতে হচ্চে. রাস্তায় যাঁরা বসে ছোটখাট ব্যবসা করছেন, তাঁদের ধমক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুল শিক্ষামন্ত্রী নিজে আছেন, এর চেয়ে লজ্জার কিছু হয় না। বিচ্ছিন্নতায় ভুগছে তৃণমূল। ওরা এখন লুঠেরাদের দল। নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত। শিশু সুরক্ষা কমিশনেরও পদক্ষেপ করা উচিত।'

বিজেপি নেতা ও বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষ (BJP Sajal Ghosh) সিপিএম ও তৃণমূল দুই দলকেই তোপ দেগেছেন। তাঁর তোপ, 'স্কুলছাত্রদের নিয়ে মিছিল করাটা সিপিএম আমলেই শুরু হয়েছিল। ক্লাস এইট থেকে ছাত্রসংগঠন ঢোকানোর পরিকল্পনা করেছিল যে দল, সেই দলেরই নেতা সুজন চক্রবর্তী। সুজন আর সৌগত তো ভাই ভাই। সবজায়গায় তো একসঙ্গেই যাচ্ছেন। সুজনবাবু আসলে তৃণমূলের ডামি ক্যান্ডিডেট। সৌগতবাবু শিক্ষিত মানুষ। কিন্তু বিবেকবোধ, ন্যায়-অন্যায় বোধ তৃণমূলের থেকে আশা করাই তো অন্যায়।'

স্কুলের পড়ুয়াদের কোনও রাজনৈতিক প্রচারে নিয়ে যাওয়াটাই বেআইনি। (Lok Sabha Election 2024) নির্বাচন কমিশনের কড়া নির্দেশ রয়েছে যে কোনওভাবে স্কুলের কোনও পড়ুয়াকে, নাবালককে রাজনৈতিক দলের প্রচারে ব্য়বহার করা যাবে না। তবুও এদিন দমদমে সৌগত রায়ে মিছিলে দেখা গিয়েছে সেই ছবি। যদিও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় কমিশনের কাছে অভিযোগ জমা পড়েনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget