এক্সপ্লোর

Lok Sabha Election 2024: আজ সকালেই রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক কমিশনের ফুল বেঞ্চের

EC Meeting Today: আজ কাদের সঙ্গে পরপর বৈঠক রয়েছে কমিশনের ফুল বেঞ্চের ?

কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (Election Commission)। ১৩ জনের দলে রয়েছেন দেশের মুখ্য় নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। আজ রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।

আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে ফুল বেঞ্চ। এরপর রাজ্য় পুলিশের আইজি, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা সহ সমস্ত কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। কাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১১টা থেকে রাজ্য়ের মুখ্য়সচিব ও রাজ্য় পুলিশের DG-র সঙ্গে হবে বৈঠক। ভোটার তালিকা থেকে রাজ্য়ের আইনশৃঙ্খলা, জামিনঅযোগ্য় গ্রেফতারি পরোয়ানা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আয়-ব্য়য়ের হিসেব সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। 

যে কোনও মুহূর্তে ঘোষণা হতে পারে লোকসভা ভোট।ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাজ্য়ে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে ইতিমধ্য়েই রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য়ে পা রেখেই রুটমার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।   কসবা, পর্ণশ্রী, গার্ডেনরিচ, সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর, নিউ মার্কেট, বড়তলা, কলকাতা লেদার কমপ্লেক্স ও ভাঙড় থানা এলাকায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন পূর্ব যাদবপুর, কসবা, সার্ভে পার্ক সহ কলকাতার বিভিন্ন জায়গায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

পশ্চিম মেদিনীপুর মোহনপুরের বিভিন্ন এলাকায় রুটমার্চ করলেন সিআরপিএফের মহিলা বাহিনী। মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। কেউ ভয় দেখাচ্ছে কিনা জানতে চাওয়া হয়।পুরুলিয়ার বলরামপুর বিধানসভা এলাকায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তাঁরা। জঙ্গলমহলে মাওবাদী হামলার আশঙ্কায় আগে থেকেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। নতুন করে কোনও বাহিনী আসেনি।

আরও পড়ুন, বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য আজই দিল্লি যাচ্ছেন সুকান্ত

কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা দিনহাটার ভেটাগুড়িতে টহল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিনহাটায় এক কোম্পানি ও মাথাভাঙায় এক কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। আরও ৩ কোম্পানি বাহিনী আসার কথা জেলায়। হাবড়ার পৃথিবা গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসায় আশ্বস্ত গ্রামবাসীরা। ভোট হিংসা এবং সন্ত্রাসের অভিযোগ বঙ্গে নতুন নয়। লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীনভাবে বাংলার জন্য় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে ভোট ঘোষণার আগেই রাজ্য়ে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget