এক্সপ্লোর

Lok Sabha ELection 2024: ভোটের মুখে পুলিশি হানায় ক্ষুব্ধ ঘাটালের BJP প্রার্থী হিরণ, দেব বললেন..

Dev Attacks Hiran: ২৫ তারিখ এই কেন্দ্রে ভোট, তার আগে একাধিক বিজেপি নেতা বাড়িতে পুলিশি হানা, হাইকোর্টের দ্বারস্থ হিরণরা, কী বলছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ?

ঘাটাল: আগামী শনিবার ঘাটাল কেন্দ্রে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর তার আগে একের পর এক ইস্যুতে ফুঁসছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Ghatal BJP Candidate Hiran Chatterjee)। তবে ডিজিটালাইজেশনের যুগে ভোটের আগে যে কোনও কিছুই চাপা থাকে না। মূলত,কেশপুরে ভোটপ্রচারে গিয়ে সদ্য ট্রোলড হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। 'বাংলায় বলুন..' একে হিরণের সভা চলাকালীন কেশপুরের এক বাসিন্দার কথায় পারদ সপ্তমে। তার উপর আবার সেই ব্যক্তিকে নিয়ে সবুজ আবির পরিয়ে ছবি তুলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার উপর আবার শুভেন্দুর পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানায় ফের ক্ষোভের আগুন উসকে গিয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন হিরণ। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু ও হিরণ।  দুদিন বাদেই ভোট এই কেন্দ্রে। এহেন পরিস্থিতিতেই প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Ghatal TMC Candidate Deb)।

ওই চেয়েছিল, আমি তো করছিলাম না : দেব

দেব বলেন, শেষ আড়াই-তিন মাস ধরে হিরণ তো অনেক কিছুই বলছে। বাংলার মানুষ জানে, কে সত্যি, কে মিথ্যে বলছে ? আমার এখানে কোনও ভূমিকা নেই। যেভাবেই হোক ফেক অডিওগুলি ভাইরাল করছে। জেতার জন্য যেভাবে প্রচার করছে, কখনও দেবকে খুনী বানিয়ে দিচ্ছে, টাকা নেওয়ার অভিযোগ আনছে। এনিয়ে তো এফআইআর তো হয়েছে।এই যে আমাকে নিয়ে যে ফেক অডিওটি বের করেছে। ওই (হিরণ চট্টোপাধ্যায়) চেয়েছিল, আমি তো করছিলাম না। রাত্রিবেলায় বাড়িতে ফিরে দেখলাম যে, ও বলছে যদি ঘটনাটা মিথ্যে হয়, কেন হিরণের বিরুদ্ধে দেব এফআইআর করছে না ? ওই (হিরণ চট্টোপাধ্যায়) বলেছে এফআইআর করা উচিত। সত্যটাকে সামনে আনা উচিত। সেটাই হয়তো হয়েছে, এখানে আমার কিছু নেই..আমার কোনও মাথা ব্যাথা নেই। ও নিজের মতো করে রাজনীতি করুক। ও যেটা বিশ্বাস করে, সেটাই করছে। আমি বলব ঘাটাল শান্তিপূর্ণ একটি জায়গা। এবং এবারেও শান্তিতেই ভোটটা হবে। উনি বুঝতে পারবেন। আমার বিরুদ্ধে আরোপ লাগানো হচ্ছে। এটা দুঃখজনক। এটুকু বলবো, আর দুদিন বাকি, তারপর এই কেন্দ্রে নির্বাচন, এই অবধি বলে 'শুভেচ্ছা' জানান তিনি। 

আরও পড়ুন, গভীর রাতে ঘুমিয়ে BJP কর্মী, বাড়ির চালে পড়ল পরপর বোমা..

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ

প্রসঙ্গত, গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget