এক্সপ্লোর

Lok Sabha Election 2024: নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নিয়ে আদি ও নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়ায়

BJP Inner Clash: পুরনো বিজেপি কর্মীদের অভিযোগ, গোবিন্দ হাজরা তৃণমূল থেকে বিজেপিতে এসে পুরনো কর্মীদের ছেঁটে ফেলতে চাইছেন। এর জন্যেই তাঁদের মারধর এবং পুলিশ দিয়ে আটক করানো হয়। 

সুনীত হালদার, শ্রীরামপুর: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে ফের মাথা চাড়া দিল বিজেপির (BJP) আদি ও নব্য বিজেপি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব (Inner clash)। এর জেরে বৃহস্পতিবার বিকেল থেকে হাওড়ায় (Howrah) শুক্রবার বিকেল পর্যন্ত ধর্ণা দিলেন পুরনো বিজেপি কর্মীরা। বিষয়টি প্রকাশ্যে এসে যাওয়ার পর কটাক্ষ করছে বিরোধীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও আইনজীবী কবীরশঙ্কর বসু হাওড়ার জগদীশপুর হাট এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করতে আসেন। ওই এলাকার পুরনো বিজেপি কর্মীদের অভিযোগ, ওই অফিস উদ্বোধনের সময় কেন তাঁদের কোনও খবর দেওয়া হয়নি? এই প্রশ্ন করলে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা গোবিন্দ হাজরার অনুগামীরা তাঁদের মারধর করেন। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে তাঁদের পেটানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে জগদীশপুর ফাঁড়ির পুলিশ এসে দুই বিজেপি কর্মীকে থানায় তুলে নিয়ে যায় এবং কয়েক ঘন্টা আটক করে রাখে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: বঙ্গে প্রথম দফার ৩ আসনে কেমন হল ভোট ? যা বলল কমিশন...

এরই প্রতিবাদে পুরনো বিজেপি কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যে থেকে নির্বাচনী কার্যালয়ের উলটো দিকে ধরনায় বসেন। তাঁদের অভিযোগ, গোবিন্দ হাজরা তৃণমূল থেকে বিজেপিতে এসে পুরনো কর্মীদের ছেঁটে ফেলতে চাইছেন। এর জন্যেই তাঁদের মারধর এবং পুলিশ দিয়ে আটক করানো হয়। 

আরও পড়ুন: Mamata Banerjee : 'কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? ' মুর্শিদাবাদের মাটিতে মুখ্য়মন্ত্রীর নিশানায় এক পক্ষই

যদিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সহ সভাপতি গোবিন্দ হাজরা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দলের মধ্যে আদি এবং নব্যর মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেসের মদতে হাতেগোনা কয়েকজন তাঁদের বিরোধিতা করছেন। তাঁরা একসময় বিজেপি করলেও এখন সক্রিয়ভাবে করে না। এখন নির্বাচনের সময় তাঁরা দলীয় প্রার্থীকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি শ্রীরামপুর লোকভার বিজেপি কবীরশঙ্কর বসুর কাছ থেকে।

আরও পড়ুন: Mamata Banerjee : 'কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? ' মুর্শিদাবাদের মাটিতে মুখ্য়মন্ত্রীর নিশানায় এক পক্ষই

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget