এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'বেঙ্গল পুলিশ বাহার...', বুথ থেকে রাজ্য পুলিশকে বের করলেন বিজেপি প্রার্থী

Locket Chatterjee: ধনেখালিতে বুথের বাইরে তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়ান হুগলির বিজেপি প্রার্থী। বুথের বাইরে কেন তৃণমূল কর্মী ঘোরাফেরা করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন লকেট।

হুগলি: নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বুথের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী (central force) থাকার কথা। কিন্তু ধনেখালির বুথে দেখা যায় বুথের মধ্যেই ঢুকে রয়েছেন রাজ্য পুলিশ কর্মী। সেখানে পৌঁছে যান হুগলি লোকসভা কেন্দ্রের (Hooghly) বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রাজ্য পুলিশ কর্মীদের বুথ থেকে বেরিয়ে যেতে বলেন তিনি।    

তাঁকে বলতে শোনা যায়, 'বেঙ্গল পুলিশ বাহার। দিদি এখানে আসা যাবে না। ১০০ মিটারের মধ্যে থাকবেন না।' তখনই বুথ থেকে বেরিয়ে যেতে দেখা যায় দুই পুলিশকর্মীকে।

হুগলির ধনেখালিতেই বুথের (Lok Sabha Election 2024) বাইরে তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বচসা হয়। বুথের কাছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘোরাঘুরির অভিযোগ ছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়,  'বুথের সামনে দাঁড়িয়ে আছ। ৫০০ মিটারের মধ্য়ে আছ। এখানে থাকতে পার না। যাও। কোথাও থাক। কী নাম.. ভোটার আইডি কার্ড দেখাও।' তার উত্তরে ওই তৃণমূল কর্মী বলেন, 'আগে সবাই বেরোক'। তখন লকেট চট্টোপাধ্যায় ফের বলেন, 'সবাই বেরোবে। তুমি আগে বেরোও। চলে যাও। এখুনি বেরোও।' বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ওই তৃণমূল কর্মী। যা নিয়ে বুথ চত্বরে উত্তেজনা ছড়ায়। 

ধনেখালিতে একাধিক অভিযোগ:
নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়। একজনের কাছে মিলল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফর্ম। ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, বললেন হুগলির বিজেপি প্রার্থী। 

এরই মধ্যে হুগলির সপ্তগ্রামে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা ও আগ্নেয়াস্ত্র। ২ লক্ষ টাকা এবং ২টি আগ্নেয়াস্ত্র-সহ আটক করা হয়েছে বিজেপি নেতাকে। অভিযুক্ত স্বরাজ ঘোষ একমাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। স্বরাজকে সপ্তগ্রাম বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেয় বিজেপি। ভোটের কাজ থেকে আটকাতেই তৃণমূলের মদতে আটক, অভিযোগ বিজেপির। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও, কমিশনের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না, দাবি পুলিশের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget