এক্সপ্লোর

Mamata On Abhishek: কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, মমতা বলেন..

Mamata Attacks Central Agency: কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, এদিন মমতা বলেন, 'অভিষেক তরুণ ছেলে, বিয়ে করেছে, কিছু তো করে খাওয়াতে হবে..' ,

কলকাতা: লোকসভা ভোটের আগে (Lok Sabha Election 2024) একাধিক মামলায় জেরবার শাসকদল (TMC)। এমনকি জানুয়ারিতে রামমন্দির উদ্বোধনের আগেও রেশন দুর্নীতি মামলায় শ্রীঘরে গিয়েছে শাসকদলের হেভিওয়েটরা। কিন্তু এখানেই শেষ নয়, কয়লা পাচার মামলা-সহ একাধিক মামলায় পদে পদে জড়িয়ে গিয়েছে তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব । যদি সন্দেশখালি ইস্যুকে (Sandeshkhali Violence) পাশে রাখা হয়, তারপরেও অন্যান্য মামলাগুলিও সেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির (CBI, ED) হাতেই রয়েছে। আর এখানেই উল্টোস্রোত। পরিস্থিতি অনেকটাই প্রতিকূলে। জট তো খোলেইনি। উল্টে ভোটের আগে, আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে তৃণমূল, বলেই চাপানউতোর রাজনৈতিক মহলে। তাই রাতভর সিএএ-র পাশাপাশি আরও একটা ইস্যুতে ফের মুখ খুলতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। তা হল, কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, এদিন তা নিয়েই ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,'অভিষেক তরুণ ছেলে, বিয়ে করেছে, কিছু তো করে খাওয়াতে হবে। ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে। আমি কখনও কিছু বলিনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের যা আছে নাও, কিন্তু গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিও না', অভিষেক নিয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণে মমতা। 

গত বছরের মাঝামাঝি সময় থেকে,  'লিপস অ্যান্ড বাউন্ডস' নিয়ে, এজলাস ও এজলাসের বাইরে কম হৈ চৈ হয়নি। প্রেস বিজ্ঞপ্তি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো সমনের চিঠিতে,লিপস অ্য়ান্ড বাউন্ডসে তাঁর পদ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।যেখানে বলা হয়েছিল, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। 

লোকসভা ভোটের আগে, শিলিগুড়ির সভা থেকে এবার, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের 'সম্পত্তি অ্যাটাচ' প্রসঙ্গ উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,আমি কখনও কিছু বলিনি। এই কারণে বলিনি যে, আমাদের যে লড়াই সেটা এই অন্যায়ের বিরুদ্ধেই। আমাদের যা যা আছে আপনি নিয়ে নিন। কিন্তু গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে উঠে আসে রুজিরা ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তির প্রসঙ্গ।তখন এজলাসে ইডি-র আইনজীবী জানান, অভিষেক, রুজিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং ডিরেক্টররা বিপুল নথি জমা দিয়েছেন।  

আরও পড়ুন, 'আবেদন করার আগে..', CAA নিয়ে কী বার্তা মমতার ?

তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, আপনাদের নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি। আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতিও হয়েছে।এরপর লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে জল গড়ায় বহুদূর পর্যন্ত। আর এবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচের প্রসঙ্গ তুলে, নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget