এক্সপ্লোর

Lok Sabha Election 2024 : বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর

Sukanta Majumdar News : সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বালুরঘাট কেন্দ্রে সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তারপরই উত্তেজনা চরমে উঠল তপনে। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে মহিলাকে দেখে অশ্লীল শব্দও ব্যবহার করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে যান সুকান্ত।  সেখানেই তাঁকে  বাধাদানের অভিযোগ ওঠে। বুথের সামনেই গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। বালুরঘাটে ধুন্ধুমার বেঁধে যায়।

তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান সুকান্ত

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত বালুরঘাট। তপন বিধানসভার পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলে বুথের  সামনেই সম্মুখসমরে নেমে পড়ে বিজেপি ও তৃণমূল। বিজেপির এজেন্ট ও বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধরের অভিযোগ ওঠে। সেখানেই সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। আর এরপরই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান সুকান্ত। 

'আইসি তৃণমূলের হয়ে কাজ করছেন'

বালুরঘাটের বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে বসে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা। মহিলা ভোটারকে কটূক্তি করা হচ্ছে। অথচ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে গা-ফিলতির অভিযোগও তোলেন তিনি।  আইসি তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন।

সুকান্ত মজুমদারের অভিযোগ, ওই ভোটকেন্দ্রে মহিলাদের উদ্দেশে অশ্লীল শব্দও ব্যবহার করা হয় বলে অভিযোগ। শুধু তপনে নয়, সুকান্তর অভিযোগ, গঙ্গারামপুর, ইটাহারে বিজেপির এজেন্ট-সমর্থকদের বাধাদান, ভয় দেখানো হচ্ছে। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করে তৃণমূল। সবকিছু নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভায় বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং RSP-র জয়দেব সিদ্ধান্তর মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ RSP-র বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : 

বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget