এক্সপ্লোর

Rachna on Locket : 'নিজে কী করছেন, আপনার পার্টি কী করছে ?' রচনার নিশানায় লকেট

Hooghly News: চন্দননগরের বোড়াইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে ও পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়

চন্দননগর : দুই তারকা প্রার্থীর প্রচারে জমজমাট হুগলি। একজন রান্নার জন্য খুন্তি নাড়লেন, তো অন্যজন করলেন পরিবেশন। মঙ্গলবার প্রচারের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় চড়ালেন সুরও। লকেটকে একহাত নিয়ে রচনা প্রশ্ন তুললেন, 'আরে নিজে কী করছেন ? আপনার পার্টি কী করছে ?'

এদিন চন্দননগরের বোড়াইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে ও পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়। বিনদুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার ও উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে নিজের মতামত জানানোর পাশাপাশি, প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিশানাও করলেন।

তাঁকে প্রশ্ন করা হয়,  আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেননি (লকেট চট্টোপাধ্যায়)। কিন্তু, চন্দননগরের বিধায়ক বা অন্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। থানায় এফআইআর করার হুমকি দিয়েছেন। কী বলবেন ?

এপ্রসঙ্গে রচনা বলেন, "এক একজনের কথাবার্তার স্টাইল, ভাবনাচিন্তা, কীভাবে ভাষণ দেব বা কীভাবে অপর দলকে ধরব... সেটা তাঁর চিন্তাভাবনার প্রতীক। আমি মনে করি, কোনো মানুষকে আঙুল তুললে আর একটা আঙুল নিজের দিকে আসে। তাই আমি কখনোই অপরের দিকে আঙুল তুলব না যদি আর একটা আঙুল আমার দিকে আসে। অপরের দিকে আঙুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই। আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করব। অন্য মানুষ কী করছে সেটা কেন দেখছ ভাই ? আপনি কি করছেন বলুন না? অন্যজনের দিকে তাকিয়ে বসে আছেন। এত সময় আপনাদের আছেন ? আরে নিজে কী করছেন ? আপনার পার্টি কী করছে ? আরে কেন্দ্রীয় সরকারের পার্টি আপনাদের। এত টাকা, এত লোকবল । একটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিছু করতে পারছেন না ? আমাদের দিদি পাগলের মতো ছোটাছুটি করছেন। পা ভাঙছেন, মাথা ভাঙছেন। তারপরেও পশ্চিমবঙ্গের জন্য ছোটাছুটি করছেন। আর পশ্চিমবঙ্গ কী ভাবছে একটু বলবেন প্লিজ !"  

লকেটের উদ্দেশ্যে তাঁর আরও মন্তব্য, 'তিনি বলছেন বলেই যে আমার দল দুর্নীতিযুক্ত সেটা তো মেনে নিতে পারছি না। আমি আমার তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে প্রচারে এসেছি। তাই, কখনোই তাঁর বক্তব্যকে সমর্থন করব না।'

এদিন ভোট প্রচারে পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে গ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী।

এই সময় রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্না পুজো উৎসব। বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষের। রীতি অনুযায়ী, গ্রামের মানুষ এদিন ওলাবিবি তলার পাশের বাগানে রান্না করেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেন। ওলাবিবি তলা থেকে প্রার্থনা করে বেরিয়ে সেখানেই গ্রামের মানুষের সঙ্গে রান্নায় হাত লাগান লকেট। সেখানে লকেটকে দেখতে ভিড় জমে যায়। ছেলে-মেয়েদের আবদারে তাদের সঙ্গে সেলফি তোলেন বিজেপির তারকা প্রার্থী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন ; ওলাবিবি তলায় প্রার্থনা, পোলবায় প্রচারে বেরিয়ে গ্রামের মানুষের সঙ্গে রান্নায় হাত লাগালেন লকেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget