এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: BJP-র বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্য়বহারের অভিযোগে কমিশনে TMC

TMC On EC:ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিকে মাঠে নামিয়ে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের প্রচারে, এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বাংলার শাসকদল।

বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: বিজেপির বিরুদ্ধে ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্য়বহারের অভিযোগে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (TMC)। যদিও, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।নারী-শিশুকল্যাণমন্ত্রী ও তৃণমূল বিধায়ক  শশী পাঁজা বলেন, আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র। আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের, চন্দ্রনাথ সিন্হা। কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাস এবং এদের বাড়িতে হানা দিচ্ছে CBI-ED-IT-ও যাচ্ছে। প্রচার থেকে বিরত রাখার জন্য নানান এই সমস্ত কৌশল। 

লোকসভা ভোটের মনোনয়ন পর্ব শুরু হয়ে গেছে। তুঙ্গে প্রচার পর্ব।ঠিক এই সময়ে তৃণমূলের লোকসভার প্রার্থী, মন্ত্রী-সহ একাধিক জন প্রতিনিধি, কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আওতায়। ED-CBI-IT-NIA'এর এই চতুর্মুখী তদন্ত নিয়েই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিকে মাঠে নামিয়ে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের প্রচারে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বাংলার শাসকদল। শশী পাঁজা বলেছেন, নির্বাচন চলছে। প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে। তার মধ্যেই এসে উপস্থিত CBI-ED-IT-NIA, কে নয়। আর সকলেই পশ্চিমবাংলায়। এই সমস্ত এজেন্সিগুলো, বিজেপির যে শাসকদল আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। ১০০ শতাংশ সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করেই নেমেছে, এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা।

সম্প্রতি, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী, এরাজ্যে ইডি-র অভিযানে বাজেয়াপ্ত হওয়া বিপুল টাকা গরিব মানুষকে ফেরানোর চেষ্টা করছেন বলে দাবি করেন।মোদি বলেন, বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে, এই যে ৩ হাজার কোটি টাকা ED অ্যাটাচ করেছে, ওই ৩ হাজার কোটি টাকা বাংলার গরিবের টাকা। আর সেই টাকা তাঁদের ফেরাতে আমি কোনও না কোনও রাস্তা খুঁজবই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপত্তি তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চায় তৃণমূল। 

আরও পড়ুন, একুশের ভোটে কমিশনের গাড়িতে জ্বালানি ব্যবহার, চব্বিশেও মেটেনি টাকা, পাম্প বন্ধের আশঙ্কা

শশী পাঁজা বলেন, পরশুদিন আবার বলেছেন প্রার্থীকে, তাঁর প্রার্থীকে, যে করাপশন, যে দুর্নীতির যে টাকাটা উদ্ধার হয়েছে, সেটা নাকি গরিব মানুষের মধ্যে বিলি করবেন। এখন কি কোনও কথা বলা যায় এই সম্পর্কে? ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলির এই ভূমিকা নিয়ে নালিশ জানাতে, শুক্রবার তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যায়। কিন্তু, ছুটি থাকায় কমিশনাররা কেউ ছিলেন না। অ্যাপয়েন্টমেন্টও ছিল না। তাই তৃণমূলের প্রতিনিধি দলকে থামায় পুলিশ। পরে তৃণমূলের তরফে মন্ত্রী শশী পাঁজা, কমিশনের অফিসের রিসেপশনে ওই চিঠি জমা দিয়ে আসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget