এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ছাপ্পার অভিযোগে গ্রেফতার তৃণমূল এজেন্ট! নেতাদের ঘিরেই প্রতিবাদ TMC কর্মীদের

North 24 Parganas News: ওই বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। ঘটনাটি ঘটেছে বারাসাত লোকসভা কেন্দ্রের আওতাধীন দেগঙ্গা বিধানসভার কদম্বগাছিতে।

উত্তর ২৪ পরগনা: ছাপ্পা ভোটের অভিযোগে, তৃণমূলের এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথের ঘটনা। প্রতিবাদে তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ দেখাল নেতা-কর্মীরা। এই বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। 

ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন তৃণমূলের এজেন্ট। সেই গ্রেফতারির প্রতিবাদে আবার তৃণমূল নেতাদের ঘিরেই বিক্ষোভ দেখাল দলের নেতা কর্মীরা!

ঘটনাটি ঘটেছে বারাসাত লোকসভা কেন্দ্রের আওতাধীন দেগঙ্গা বিধানসভার কদম্বগাছিতে। এদিকে যে বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে, সেই বুথেই সোমবার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন।

ধৃতের স্ত্রীর দাবি, 'তাঁকে ভোটের দিনই অ্য়ারেস্ট করা হল। বুথের ভিতর ছিল। কমপ্লিট হয়ে গেছে ভোট। তারপরে উনি যখন বের হয়েছে, ২ সাইডে হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলেছে। কেন? কী কারণে? সে কী করেছে? তারা বলছে, সে ছাপ্পা মেরেছে। সে ছাপ্পা মেরেছে? সেখানে অনেক লোক ছিল। প্রমাণ দেখাক। ভিডিও ফুটেজ দেখাক। সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে'

শনিবার বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ওই কেন্দ্রের কদম্বগাছি পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে,তৃণমূলের এজেন্ট, জাকির হোসেনের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। অ্য়াসিস্ট্য়ান্ট রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। 

বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছির ওই ৬১ নম্বর বুথেই সোমবার পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

এদিকে রবিবার তৃণমূল নেতারা এলাকায় পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এক তৃণমূল কর্মী বলেন, 'আমার ছেলেকে ৬টা পর্যন্ত ভোটের ডিউটি, ভোট হয়ে গেছে। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোনও ঝক্কি-ঝামেলা ISF, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কোনও ঝামেলা কিছু হয়নি। ৬টা হয়ে গেছে.....ওরা বের হচ্ছে ওদের দু'জনকে তুলে নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে দিদির কাছে ফোন করা হল। দিদি বলে ঠিক আছে আমি দেখছি। স্য়র আছে স্য়রকে ফোন করলাম বলল ৯টার মধ্য়ে ছেড়ে দিচ্ছি। কাল থেকে এই পর্যন্ত ছাড়ছে না।'

রবিবার ছাপ্পা ভোটের অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। বারাসাত ১ নম্বর ব্লকের সভাপতি ঈশা হক সর্দার বলেন, 'প্রিসাইডিং অফিসারের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার। এখাবে সাধারণ লোক কোনও অভিযোগ করেনি।' বারাসাতের বিজেপি নেতা কাশেম আলি বলেন, 'রিগিং ছাপ্পা করতে গিয়ে তৃণমূলের হার্মাদ বাহিনী গ্রেফতার হয়েছে। ওরা চাল, ত্রিপল, শিক্ষা চুরি করত। ভোটও চুরি করছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আর কাজ করবে না আইফোনের এই মডেল ! আপনি এই অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন না তো ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget