এক্সপ্লোর

Santanu On Kunal: পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন, বললেন..

Santanu Sen Supports Kunal: তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন, কী প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্রের ?

কলকাতা:  পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দিল তৃণমূল কংগ্রেস (TMC)।  ভোট ঘোষণার আগে দল ছেড়েছেন তাপস রায় ( কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী) (Kolkata North BJP Candidate Tapas Roy)। সদ্য তাঁকে নিয়ে প্রশংসা করতেও শোনা গিয়েছিল। এমনকি যাকে, প্রায়শই স্ট্যান্ডআপ কমেডির ছোঁয়ায় খোঁচা দিতে দেখা যেত, সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পারফরম্যান্সের প্রশংসাও করতে শোনা যায় এদিন তাঁকে।  এদিন পদ, তারকা স্টেটাস হারানোর পর এদিন কথা বলতে গিয়ে শাসকদলের এই বর্ষীয়ান নেতার চোখ ভিজে আসতেও দেখা যায়। কেঁদে ফেলেন কুণাল ঘোষ। যদিও এমন পরিস্থিতিতে পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন (Santanu Sen)। 'দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না', কুণাল ঘোষের (Kunal Ghosh) পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।

উল্লেখ্য, তৃণমূলে আর 'তারকা' প্রচারক নন কুণাল ঘোষ। এবার তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দিল তৃণমূল কংগ্রেস। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রথম চার দফার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল কুণাল ঘোষের। তৃণমূলের পঞ্চম দফার তালিকায় ৪০ জন তারকা প্রচারক, নাম নেই কুণালের। এদিন কুণালের পাশে থেকেই তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, 'দল বিড়ম্বনায় পড়লেই আমি ও কুণাল ঘোষ বিরোধীদের আক্রমণ শানিয়েছি। কারও বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁর অবদান শেষ হয়ে যায় না। অরাজনৈতিক মঞ্চে বিরোধীদের সঙ্গে দেখা হতেই পারে। সৌজন্য বিনিময় মানেই, সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা নয়', কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।  

আরও পড়ুন, ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

এদিন শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসা শোনা যায় কুণাল ঘোষের মুখে। তিনি বলেন, 'শুভেন্দু সারা রাজ্য ঘুরে পারফর্ম করে চলেছেন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সকে অস্বীকার করা যায় না। শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করে বেড়াচ্ছেন। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ কেন অন্য কেন্দ্রে যাচ্ছেন না। শুভেন্দুর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত। তৃণমূলের লোকসভার দলনেতা কেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন না? শুভেন্দু অধিকারীর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত', ফের কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা কুণাল ঘোষের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget