এক্সপ্লোর

Lok Sabha Election Result 2024: ভোটের ফল বের হতেই মথুরাপুরে TMC যোগ বিরোধীদের, BJP-র দাবি, 'মামলা থেকে রক্ষা পেতে..'

Mathurapur BJP Worker Joines TMC: মথুরাপুরে তৃণমূলে যোগ দিলেন বিরোধীরা, কিন্তু কেন ?

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  লোকসভা নির্বাচনে ৪ তারিখ বেরিয়েছে ফল। গোটা রাজ্যেই সবুজ ঝড়। দক্ষিণ ২৪ পরগনায়, রেকর্ড ব্যাবধানে জয় এনেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, মথুরাপুরেও বজায় রয়েছে ২০১৯ সালের ধারাই। মথুরাপুরের সদ্য জয়ী সাংসদ বাপি হালদার। ফল বেরোনোর পরপরই দক্ষিণ ২৪ পরগনা জেলায় মথুরাপুরে (Mathurapur, South 24 Parganas) শুরু হল দলবদল। মথুরাপুরের, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী যে  বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ উঠেছিল, আজ সেই গ্রাম পঞ্চায়েতের বিরোধীদলের ৪ জন সদস্য যোগ দিলেন তৃণমূলে।

ফের ফিরল কি একুশের ছায়া ? 

সালটা ২০২৩। মথুরাপুরে গত পঞ্চায়েত নির্বাচনে, ৪ জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগ (Kidnapping Case) ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। ওই চার জয়ী প্রার্থীদের মধ্যে ৩ জন ছিলেন মথুরাপুরের জয়ী বিজেপি প্রার্থী। এদিকে এখন দেখতে দেখতে, তেইশ পেরিয়ে চব্বিশ। পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের  মাঝে বহু জোয়ার-ভাটা দেখে নিয়েছে বাংলা। লোকসভা ভোটের ফল (Lok Sabha Election Result 2024) বের হতেই ফের ফিরল কি একুশের ছায়া ? 

পঞ্চায়েতের বোর্ড থেকে বিজেপি এবং সিপিএম সংখ্যা গরিষ্ঠতা হারাল

মথুরাপুরের সদ্য জয়ী সাংসদ বাপি হালদারের হাত থেকে তাঁরা তৃণমূলের পতাকা তুলে নেন। এই দলবদলের ফলে হাতছাড়া হতে চলেছে বিজেপি এবং সিপিএমের জোটের পঞ্চায়েত। ১৫ আসনের এই পঞ্চায়েতে বিজেপি ৬টি এবং সিপিএম ৩টি আসন পেয়েছিল। সিপিএম সমর্থিত নির্দল পেয়েছিল ২টি আসন। তৃণমূল ৪টি আসন পায়। লোকসভা নির্বাচনের আগে বিজেপির জয়ী দু'জন পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগ দিয়েছিলেন। এদিন বিজেপি থেকে পুজা ছাঁটুই, সিপিএম সমর্থিত নির্দল পারমিতা প্রামাণিক, সিপিএমের নারায়ণ হালদার এবং সিপিএমের জোবেদা বিবি তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের বোর্ড থেকে বিজেপি এবং সিপিএম সংখ্যা গরিষ্ঠতা হারাল।

 মামলা থেকে রক্ষা পেতে ভয় দেখিয়ে সদস্যদের ভাঙিয়ে নিয়েছে : বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক

তবে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিপ্লব নায়েক জানিয়েছেন, ওই পঞ্চায়েতের প্রাক্তন সদস্য  সাংসদ বাপি হালদারও তাঁর স্ত্রী প্রাক্তন প্রধান শিলি হালদারের বিরুদ্ধে আদালতের নির্দেশে এফআইআর হয়েছে। সেই মামলা থেকে রক্ষা পেতে ভয় দেখিয়ে সদস্যদের ভাঙিয়ে নিয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের আগে তৃণমূল ছেড়ে একের পর এক নেতা-কর্মীরা ছেড়ে চলে গিয়েছিলেন। একুশের বিধানসভা ভোটের ফল বের হবার পর, পুরো ছবিটাই উল্টে গিয়েছিল। সেবার তৃতীয়বারের মতো সরকার গঠন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের বড়সড় জয়ের পর ফের দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিল।    

আরও পড়ুন, 'একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে', দিলীপের পাশে BJP বিধায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget