এক্সপ্লোর

Lok Sabha Elections 2024 BJP Result: ৪০০ থেকে অনেক দূরে, একক ভাবে ৩৭০ আসনের কাছাকাছিও নেই বিজেপি

BJP 370 Target: এবারের লোকসভা নির্বাচনে গোড়া থেকেই NDA জোটের হয়ে ৪০০ আসন পারের ডাক দিয়ে এসেছে বিজেপি। একক ভাবে দলের জন্য ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন নরেন্দ্র মোদি, অমিত শাহ।

নয়াদিল্লি: প্রচারপর্বে ৪০০ পারের ডাক দিলেও, লক্ষ্যমাত্রা থেকে এখনও দূরে বিজেপি নেতৃত্বাধীন NDA. এমনকি একক ভাবে যে ৩৬০ আসনের লক্ষ্য়মাত্রা সামনে রেখেছিল তারা, তারও ধারেকাছে নেই গেরুয়া শিবির। দুপুর ২টো পর্যন্ত ২৩৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৮টি আসনে। সবমিলিয়ে  NDA জোট এগিয়ে ২৯৫ আসনে, ২৩০ আসনে এগিয়ে I.N.D.I.A জোট। (Lok Sabha Elections 2024 BJP Result)

এবারের লোকসভা নির্বাচনে গোড়া থেকেই NDA জোটের হয়ে ৪০০ আসন পারের ডাক দিয়ে এসেছে বিজেপি। একক ভাবে দলের জন্য ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। কিন্তু নির্বাচনের ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে ৩৭০-এর কাছাকাছি পৌঁছনোর কোনও সম্ভাবনা নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু কেন এত আগেই থেমে যেতে হচ্ছে বিজেপি-কে, তার সপক্ষে একাধিক যুক্তি উঠে এসেছে। (BJP 370 Target)

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, গত পাঁচ বছরে দেখানোর মতো কোনও ইস্যু ছিল না বিজেপি-র কাছে। রামমন্দির অনেক পুরনো ইস্যু, সংশোধিত নাগরিকত্ব আইনও। বিজেপি নেতারা ওই দুই ইস্যুকে সামনে রেখে প্রচার চালালেও, মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে কোনও জবাব মেলেনি তাঁদের কাছ থেকে। বরং নির্বাচন চলাকালীন সাম্প্রদায়িক রাজনীতির রাস্তায় ফেরেন বিজেপি নেতৃত্ব, যা মানুষ ভাল ভাবে গ্রহণ করেননি। 

আরও পড়ুন: Uttar Pradesh Loksabha Elections Result: 'রামরাজ্যে'ই ধাক্কা, অর্ধেকেরও কমে নেমে এল বিজেপি, মোদি-যোগীর শীতল সম্পর্কই কি দায়ী?

রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী বলেন, "নরেন্দ্র মোদি উপরিস্তরে কিছু বৈঠক করেছেন। কিন্তু তৃণমূলস্তরে কি ম্যানেজমেন্ট ছিল তাদের? বিজেপি উপরিস্তর যত সরগরম থেকেছে, বুথস্তরে তাদের সংগঠন ছিল না। নেতারা শুধু নিজেদের জাহির করেছেন। সর্বভারতীয় স্তরে প্রতি চারজনের মধ্যে এক জন প্রার্থী ছিল  যাঁরা ২০১৪ সালের পর তৃণমূল, কংগ্রেস বা অন্য কোনও দল থেকে বেরিয়ে আসা প্রার্থী। বিজেপি-র বিস্তার ঘটাতে গিয়ে নরেন্দ্র মোদি বিরোধী দল ভাঙানোর পন্থা নিয়েছিলেন। এবারের এক চতুর্থাংশ প্রার্থীই অন্য কোনও দল থেকে আসা। বিজেপি-র অভ্যন্তরীণ দ্বন্দ্বই অনেক ক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে।"

২০১৯ সালে বিজেপি একাই ৩০৩ আসনে জয়ী হয়, যা কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে অনেকটাই বেশি। সবমিলিয়ে সেবার সেবার ৩৫৩ আসনে জয়ী হয় NDA. বিজেপি একাই ৩৭.৩৬ শতাংশ ভোট পায়, NDA-র প্রাপ্তি ছিল ৪৫ শতাংশ।

এবারে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি। নির্বাচনের ঠিক আগে ধূমধাম করে অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন হলেও, মানুষের মন তাতে ভেজেনি বলে মনে করা হচ্ছে। যে কারণে আগের প্রাপ্ত আসনের চেয়ে উত্তরপ্রেদশে অর্ধেকেরও কমে আসনে নেমে এসেছে বিজেপি। ২০১৯ সালে উত্তরপ্রদেশে ৮০-র মধ্যে ৬২ আসনে জয়ী হয়েছিল বিজেপি, মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে পেয়েছিল ২৩টি আসন।এই মুহূর্তে উত্তরপ্রদেশে ৩৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget