এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: অভিষেককে হারাতে ঐক্যবদ্ধ বিরোধীরা, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে নৌশাদকে নামানোর পরিকল্পনা

Nawsad Siddique: ডায়মন্ড হারবার অভিষেকের নির্বাচনী কেন্দ্র হিসেবেই পরিচিত। ২০১৪ সাল থেকে সেখানকার সাংসদ তিনি।

সুদীপ্ত আচার্য, আশিস বাগচী ও উজ্জ্বল মুখোপাধ্যায়: লোকসভা নির্বাচনে জমজমাট লড়াই হতে পারে ডায়মন্ড হারবারে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সেখানে প্রার্থী হতে পারেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী হিসেবে সেখানে অভিষেকের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নামতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছেন খোদ নৌশাদই। জানিয়েছেন, দলের অনুমোদন থাকলে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়তে আপত্তি নেই তাঁর। (Lok Sabha Elections 2024)

ডায়মন্ড হারবার অভিষেকের নির্বাচনী কেন্দ্র হিসেবেই পরিচিত। ২০১৪ সাল থেকে সেখানকার সাংসদ তিনি। সেখানেই এবার তাঁকে টেক্কা দিতে প্রস্তুত নৌশাদ। অভিষেককে হারানো নিয়ে আত্মবিশ্বাসীই তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। নৌশাদের বক্তব্য, "মানুষ সঠিক ভাবে ভোট দিলে, পরাজিত হয়ে কালীঘাটে ফিরে আসবেন অভিষেক।"

তাৎপর্যপূর্ণ ভাবে, ডায়মন্ড হারবারে অভিষেককে হারানোরক ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এমনকি ডায়মন্ড হারবার আসনটি ISF-কে ছেড়ে দেওয়া হয়ে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তাঁর কথায়, "ডায়মন্ড হারবারে ISF যদি দাঁড়ায়, তাহলে খোকাবাবুর বিপদের সম্ভাবনা প্রবল। আমার কাছে এমনই খবর রয়েছে। স্বাভাবীক ভাবে ISF-এর কেউ ওখানে প্রার্থী হওয়া মানে আগামী দিনে খোকাবাবুর জয়ের পথে বড় অন্তরায় তৈরি হবে অবশ্যই।"

আরও পড়ুন: Jyotipriyo Mullick : বরুণ বিশ্বাস হত্য়াকাণ্ডে পরোক্ষ যোগ ছিল জ্য়োতিপ্রিয়র! বিস্ফোরক অভিযোগ তুলে CBI তদন্তের দাবি পরিবারের

তিনি নিজেও ডায়মন্ড হারবারে লড়তে চান বলে জানিয়েছেন নৌশাদ। বলেন, "ডায়মন্ড হারবারের জন্য আমি নিজে দলকে প্রস্তাব দিয়েছি। দল যদি অনুমোদন দেয়, তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে প্রতিনিধিত্ব করব আমি। দলের অনুমোদন পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করব।"

ডায়মন্ড হারবারে সংখ্যালঘু ভোট প্রায় ৫০ শতাংশ। সেই অঙ্ককে সামনে রেখেই অভিষেকের বিরুদ্ধে নৌশাদকে প্রার্থী করতে আগ্রহী বিরোধীরা। অভিষেককে পরাজিত করার লক্ষ্যেই একজোটে নৌশাদকে প্রার্থী করতে সায় রয়েছে বিজেপি-রও। তাই শুভেন্দু বলেন, "আমি তো বলছি, ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাব। অন্য লোককে দাঁড় করিয়ে হারাব।"

যদিও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ তৃণমূল। দলের নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বক্তব্য, "বিরোধী দলনেতাকে বলবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডায়মন্ড হারবারে দাঁড় করাতে। তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। এর পর অন্য কে দাঁড়ালেন, কে দাঁড়ালেন না, সেটা আদৌ প্রাসঙ্গিক বলে মনে হয় না আমার। অধীরবাবু এবং বিরোধী দলনেতা আমাদের সাহায্যই করেছেন। কারণ আমরা বার বার বলেছি, বাংলার মাটিতে অধীরবাবু বিজেপি-র সহযোগিতা করেন। আরও একবার তা প্রমাণিত হল।"

শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নৌশাদ ভোটে দাঁড়ায় কিনা, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে সেই সম্ভাবনা ঘিরেই পারদ চড়ছে রাজনীতির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget