এক্সপ্লোর

Lok Sabha Poll 2024: বাংলায় পাহাড় পেরিয়ে বুথের পথে ভোটকর্মীরা! সঙ্গী স্যাটেলাইট ফোন

Alipurduar Lok Sabha Poll: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধ্যে রয়েছে বক্সাদুয়ার পাহাড় এবং চুনাভাটি। এখানে দুটি বুথ রয়েছে। অত্যন্ত দুর্গম এলাকায় রয়েছে এই ২টি ভোট।

অরিন্দম সেন , আলিপুরদুয়ার: বিশ্বের সবচেয়ে গণতন্ত্র ভারত। এখানে যখনই কোনও নির্বাচন হয়- বিশেষ করে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তখনই দেখা যায়, ভারতের নানা দুর্গম এলাকায় পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। যত দুর্গম এলাকাই হোক না কেন, ঠিক সময়ে সেখানে ভোটগ্রহণের কাজ করাতে পৌঁছে যান আমাদের দেশের ভোটকর্মীরা। এবার তেমনই ছবি দেখা গেল বাংলায়। রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ভোটকর্মীদের এমন কাজের ভিডিও এখন ভাইরাল।     

আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি (Kalchini) ব্লকের মধ্যে রয়েছে বক্সাদুয়ার পাহাড় এবং চুনাভাটি। এখানে দুটি বুথ রয়েছে। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৩ হাজার ফিট উঁচুতে রয়েছে এই দুটি বুথ। এর মধ্যে একটি বক্সাদুয়ার বিএফপি স্কুলে ৭৮০ জন ভোটার রয়েছেন। সেখানেই পাহাড়ি রুটে হাঁটা পথে পৌঁছে গেলেন ভোটকর্মীরা। ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী বয়ে নিয়ে গেলেন পোর্টাররা। 

এখানকার ভোট কর্মীদের জন্য স্পেশাল ব্যবস্থাও রেখেছে নির্বাচন কমিশন (Election Commission)। যেমন, এখন যা পরিস্থিতি তাতে পাহাড়ি পরিবেশে যে কোনও সময় পড়তে হতে পারে কালবৈশাখির কবলে। সেই কারণে ইভিএমের জন্য রেইন জ্যাকেট দেওয়া হয়েছে। ভোট কর্মীদের পাহাড়ি পথে ট্রেক করে যাওয়ার সুবিধার জন্য বিশেষ লাঠি দেওয়া হয়েছে। অন্ধকার এলাকার জন্য ভোটকর্মীদের টর্চ দেওয়া থাকছে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক ধরে না। মোবাইল নেটওয়ার্কের সীমানার বাইরে থাকায় বিশেষ ধরনের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে। যাতে বক্সা ও চুনাভাটি এই দুই বুথের ভোটকর্মীরা যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পাহাড়ি এই দুর্গম পথে ট্রেক করে ইভিএম নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল বেশ কয়েকজন পোর্টারের।

সম্প্রতি ভোটকর্মীদের এমনই একটি ভিডিও সামনে এসেছিল। জায়গাটা অরুণাচল প্রদেশের সিয়াং জেলা। ওই এলাকা অত্যন্ত দুর্গম। সেই এলাকায় যে নাগরিকরা বসবাস করেন তাঁরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তার জন্য নির্বাচন কমিশন বারবার তৎপরতা দেখিয়েছে। বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। এই ভিডিওতে দেখা গিয়েছে, সিয়াং জেলায় দুর্গম এলাকায় পাহাড় চড়ছেন ভোটকর্মীরা। কোনও যন্ত্রপাতি ছাড়াই গাছের শিকড় ধরে পাহাড়ে উঠতে দেখা গিয়েছে ভোটকর্মীদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক

 

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget