এক্সপ্লোর

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারকে কমিশন থেকে সরানোর প্রস্তাবে সায় দিলেন না ওম বিড়লা, কাজ করল না তৃণমূলের 'কৌশল'?

Reject Opposition Notice: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর প্রস্তাবে সায় দিলেন না লোকসভার স্পিকার ওম বিড়লা, কাজ করল না তৃণমূলের 'কৌশল'?

দিল্লি: নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছে ভারতের নির্বাচন কমিশন, বিরোধীরা এই অভিযোগ এনেছেন বহুবার। নির্বাচন কমিশনকে বিজেপির বি-টিম বলেও কটাক্ষ করে তৃণমূল। তাই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাঁর পদ থেকে সরাতে লোকসভায় নোটিস দেয় বিরোধী দল। এই নোটিশ সংসদের দুই কক্ষে দেওয়া হয়েছিল। দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গেলেও তার কোনও উত্তর পাচ্ছিলেন না তৃণমূল সহ বাকি বিরোধী দলগুলো। কিন্তু অবশেষে সোমবার জ্ঞানেশ কুমারকে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিস নিয়ে তাঁর মতামত জানিয়ে দিলেন। 

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিস সংসদের দুই কক্ষে জারি করে বিরোধীরা। বিরোধীদের এই প্রস্তাব খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ। জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর প্রস্তাব আনে তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ বিরোধী দলগুলির সাংসদরা। 

বিরোধী দলের সাংসদদের জমা দেওয়া নোটিস গ্রহণ না-করার কথা সোমবার জানিয়ে দিলেন ওম বিড়লা এবং সিপি রাধাকৃষ্ণণ। গত ১২ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য এই নোটিস দেওয়া হয়েছিল লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই কক্ষের সমস্ত বিরোধী দলের সংসদের একটি বৈঠক হয়। তারপরই এই ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

নিয়ম অনুযায়ী, কোনও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে কমপক্ষে ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনতে বিজেপি বিরোধী সমস্ত দল একজোট হয়। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৯৩ জন বিরোধী সাংসদ সই করেন সেই চিঠিতে। 

কী কী অভিযোগ আনে বিরোধী দলগুলো ?

১. ভোটে কারচুপিতে মদত দেওয়ার অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। 
২. ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) -এর বিষয় নিয়ে অভিযোগ। 
৩. জ্ঞানেশ কুমারের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। 
৪. রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। 
৫. নিয়োগ প্যানেলের বৈঠকে জ্ঞানেশ কুমারের নামে আপত্তি জানিয়ে রাহুল গান্ধীর ‘ডিসেন্ট নোট’। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget