এক্সপ্লোর

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!

Parambrata Chatterjee and Swastika Mukherjee: ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে পরমব্রত আর স্বস্তিকার বিরুদ্ধে

কলকাতা: অভিযোগ দায়ের হয়েছিল আগেই, আর এবার ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি' দেওয়ার অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)-র বিরুদ্ধে দায়ের করা হল FIR। অভিনেতা ও অভিনেত্রীর নামে, গড়িয়াহাট থানায় FIR দায়ের করা হয়েছে। আর এবার, ২ জনের বিরুদ্ধে দন্তে নামল গড়িয়াহাট থানা। ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে পরমব্রত আর স্বস্তিকার বিরুদ্ধে। যে ২টি ধারায় মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে ১৫৩এ ধারাটি জামিন অযোগ্য। ২০২১-এর মামলা বলে ভারতীয় ন্যায়সংহিতার জায়গায় ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেই, সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগ উঠেছিল, পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকালই, পুলিশে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী।

কোথা থেকে শুরু বিতর্ক?

বিতর্কে জড়ালেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন, এক আইনজীবী। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে, তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন জয়দীপ সেন নামে এক আইনজীবী। পরমব্রতর পোস্টকে সম্মতি জানানোয়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ওই বছর ২ মে। হ্যাটট্রিক করে ফের ক্ষমতায় আসে তৃণমূল। মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অভিযোগকারী আইনজীবীর দাবি, ওই দিন বিকেল চারটের সময়, যখন ভোটের ফল প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল, সেদিনই সোশাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে তিনি লিখেছিলেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।' যে পোস্ট সম্মতি জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, 'হোক হোক।' ৫ বছর আগে পরমব্রত করা পোস্টের স্ক্রিনশট প্রথমে সোশাল মিডিয়ায় তুলে ধরেন, রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।

পরমব্রতর সুরবদল

দিন কয়েক আগেও পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশে। SIR-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যে পালাবদল হওয়া মাত্র, সুর বদলাতেও দেখা গেছে পরমব্রতকে। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বুধবার টেকনিশিয়ান স্টুডিওয়ে গিয়েছিলেন শিবপুরে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেখানেই উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন প্রযোজক নিসপাল সিং রানেও। যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী। সেখানেও কার্যত তৃণমূল আমলের সমালোচনা করতেই শোনা যায় পরমব্রতকে। কিন্তু, যিনি ২০২১ সালে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন...যিনি তৃণমূল নেতার সঙ্গে SIR-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যান, তিনি হঠাৎ বেসুর কেন? এখানেও কি পরিবর্তনের প্রভাব? চলচ্চিত্র জগতে সব পক্ষের লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন তাঁরা কোনও অন্যায়ের প্রতি সরব হননি কেন? তাহলে কি রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক নেতাদের মতো টালিগঞ্জের কলাকুশলীরাও রং বদলাচ্ছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget