এক্সপ্লোর

North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

North Dumdum Municipality Agitation: সঠিক সময়ে বেতন না মেলার অভিযোগ। বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা:  সঠিক সময়ে বেতন (Salary) না মেলার অভিযোগ। বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ঘটনাস্থলে চেয়ারম্যানকে আসতে হবে বলে দাবি, এলাকায় পৌঁছল পুলিশ।

আরও পড়ুন, “পরমব্রতর 'উস্কানি' মূলক ট্যুইটের পরেই অভিজিৎ খুন” ! বিস্ফোরক অভিযোগ BJP বিধায়ক তরুণজ্যোতির, কাঠগড়ায় তুললেন স্বস্তিকাকেও

উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে অস্থায়ী কর্মচারীরা। সঠিক সময় সঠিক বেতন না মেলার কারণেই বিক্ষোভ প্রদর্শন। শুক্রবার সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা।তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তারা সঠিক সময় তাদের নির্দিষ্ট বেতন পাচ্ছেন না। এক এক সময় এক এক রকম বেতন দেওয়া হচ্ছে। গতকাল অর্ধেক বেতন তারা পেয়েছে। কিছুদিন আগে তারা বেতন বাড়ানোর দাবিতে স্মারক লিপিও জমা দিয়েছিলেন। কিন্তু তারপরও তারা অর্ধেক বেতন পান। তার কারণেই এদিন তাদের এই বিক্ষোভ আন্দোলন। পৌরসভার গেটের বাইরে তালা ঝুলিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে পৌর কর্মচারীরা।

প্রশ্ন : আপনাদের অভিযোগ কী ?

পুরসভার কর্মী : আমাদের অভিযোগ হচ্ছে, আমরা দীর্ঘদিন, পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মচারীগণ, আমরা আমাদের স্যালারি থেকে বঞ্চিত হচ্ছি। দীর্ঘ ৫ বছর আমাদের একটা টাকাও বাড়েনি। এবং আমরা যে বেতনটা পাই, সেটা মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনও দিন ওনারা দিচ্ছেন। 

প্রশ্ন : কতদিনের স্যালারি বাকি ?

পুরসভার কর্মী : আমাদের ২ মাসের,...এই যে ৫১ দিন করেছে, আমাদের হাফ স্যালারি অ্যাকাউন্টে ঢুকিয়েছে, ওনাদের যা খুশি তাই, ওনারা করে যাচ্ছেন। 

প্রশ্ন: চেয়ারম্যান বিধান বিশ্বাস কী বলছেন ?

পুরসভার কর্মী : ওনার তরফ থেকে আমরা কোনও সদ্দুত্তর পাইনি। সকাল থেকে আমরা এখানে…

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নানা পুরসভায় সামনে আসছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। এই প্রেক্ষাপটেই হুগলির বাঁশবেড়িয়া পুরসভাতে প্রকাশ্যে এসেছে আর্থিক সঙ্কট ও অনিয়মের অভিযোগ। পুরসভা চালাতে এবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ বাঁশবেড়িয়ার পুরসভার তৃণমূলের পুরপ্রধান।রাজ্যের অধিকাংশ পুরসভা এখনও তৃণমূলের হাতে।কিন্তু, রাজ্যের ক্ষমতার পালাবদলের পর পুরসভার সমীকরণও বদলাতে শুরু করেছে। তৃণমূল পরিচালিত পুরসভায় দুর্নীতি নিয়ে সরব হতে শুরু করেছেন তৃণমূল নেতারাই।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget