এক্সপ্লোর

Loksabha Election 2024: ইদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, দুই প্রতিপক্ষের সৌজন্যের ছবি বাঁকুড়ায়

Bankura News: ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট।তার আগে ইদের সকালে জেলায় জেলায় দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোটের ময়দানে (Loksabha Election 2024) যুযুধান দুই প্রার্থীর দেখা হল ইদের অনুষ্ঠানে। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হল। এই সৌজন্যের ছবি দেখা গেল বাঁকুড়া (Bankura) লোকসভা কেন্দ্রে। 

ইদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়: ভোট ঘিরে হিংসা-হানাহানি। গত কয়েক বছর ধরে এই ছবিই দেখে আসছে বাংলা। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট।তার আগে ইদের সকালে জেলায় জেলায় দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি। বাঁকুড়া শহরে ইদের অনুষ্ঠানে মুখোমুখি হলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। একে অন্যকে জড়িয়েও ধরলেন তাঁরা। সিপিএম প্রার্থী জানিয়েছেন, শিবির আলাদা হলেও সৌজন্যের রাজনীতিই কাম্য। অন্যদিকে, ইন্ডিয়া জোটের উদাহরণ দিয়েছেন তৃণমূল প্রার্থী।

ইদের সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তেই এমন ছবি দেখা যায়। বাঁকুড়া সহ দমদম, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও সৌজন্যের ছবি দেখা গিয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে একই অনুষ্ঠানে যোগ দেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দেখা হতেই হাতে হাত রেখে কুশল বিনিময় করেন তাঁরা। দিনকয়েক আগেই বর্ধমান শহরে জনসংযোগে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সেই দিলীপ ঘোষই ভাতারে ভোটের প্রচারে যাওয়ার পথে, তৃণমূলের মঞ্চে উঠে পড়েন। ইদ উপলক্ষ্যে তালিতের দিঘির পাড় এলাকায় জলসত্রের আয়োজন করেছিল তৃণমূল। সেই মঞ্চ থেকে সৌহার্দ্যের বার্তা দেন বিজেপি প্রার্থী।  

পারস্পরিক শুভেচ্ছা বিনিময়: আলমবাজারের জামা মসজিদে মুখোমুখি হয়েছিলেন বরানগর উপনির্বাচনের সিপিএম ও তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানান। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গতবারের থেকে বেশি ভোটে জেতাই তাঁর লক্ষ্য। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর জবাব, একসময় বরানগর থেকে জিতেছিলেন জ্যোতি বসু। এবার কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ফের ভোট দেওয়ার পালা। বরানগরের বাসিন্দা হিসেবে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করে নিজেকে কার্যত ভূমিপুত্র বলে দাবি করেছেন সিপিএম প্রার্থী। ভোটের আগে শাসক-বিরোধী দুই প্রার্থীর মুখেই এদিন শোনা গেল এলাকার জল ও রাস্তার সমস্যার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget