এক্সপ্লোর

Loksabha Election 2024: ভোটকেন্দ্রেই অসুস্থ, মাথাভাঙায় CRPF জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

Coochbehar News Update: ৪২ বছরের CRPF জওয়ান নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন।

প্রকাশ সিনহা, মাথাভাঙা: মাথাভাঙায় সিআরপিএফ (CRPF) জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। মৃত জওয়ানের নাম নীলেশকুমার নীলু। নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু: ভোট শুরুর আগে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল। ৪২ বছরের CRPF জওয়ান নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাহিনীর তরফে জানানো হয় বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।

ভোট শুরুর আগেই কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বুথের ১০০ মিটারের মধ্যে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা। এই নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপির পোলিং এজেন্ট। ১০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও দলীয় পতাকা তৃণমূলের তরফে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি সেক্টর অফিসারকে জানানো হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার। অন্যদিকে, ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় সিপিএম সমর্থককে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম সমর্থক সন্তোষ রায়ের অভিযোগ, শাসকদলের অত্যাচারের প্রতিবাদে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গতকাল রাত ২টো নাগাদ বাড়িতে চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা। মারধরের পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর। দুষ্কৃতীদের 
কাজ বলেব হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। কোচবিহারের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের বিধানসভা ভোটের ফলের নিরিখে ৬টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ১টি আসনে। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'ভোট দিলে আমাদের জন্য কী করবেন' ভোটারদের প্রশ্নে কী জানালেন CPM প্রার্থী?

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget