এক্সপ্লোর

Loksabha Election 2024: নির্বাচনী প্রচারে বেরিয়ে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতা বার্তা সব্যসাচীর

Howrah News: হাওড়া শহরের দূষণ রোধ করতে ভোট প্রচারে বেরিয়ে গাছ লাগালেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়।

সুনীত হালদার, হাওড়া: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচারে বেরিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন প্রার্থী। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক রিপোর্টে জানা যায় হাওড়া শহরের দূষণমাত্রা বেশি। সাধারণ মানুষকে সচেতন করা উদ্দেশ্য ছিল। তাই এবার নির্বাচনী প্রচারে নেমে পরিবেশ দূষণ নিয়ে মানুষকে সচেতন করতে গাছ লাগালেন হাওড়া সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষরা।

হাওড়া শহরের দূষণ রোধ করতে ভোট প্রচারে বেরিয়ে গাছ লাগালেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। আজ সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের বালিটিকুরি ও দাসনগর অঞ্চলে প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর দলীয় কর্মীরা। প্রায় একশোর  বেশি চারা গাছ হাতে প্রচারে বেরিয়েছিলেন এদিন সিপিআইএম প্রার্থী ও তাঁর কর্মীরা। লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদহ। আর যেভাবে সবুজ ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত যার জন্যই বাড়ছে উষ্ণতা ও দূষণ। এর থেকে রক্ষা পেতেই গাছ লাগিয়ে অভিনব কায়দায় প্রচার সারলেন প্রার্থী। জনসংযোগের সময় স্থানীয় বাসিন্দাদের বোঝালেন গাছের উপকারিতা। দৈনিন্দিন জীবনে সবুজ বাঁচানো কতটা জরুরী।

সব্যসাচী বলেন, ''হাওড়া যে দূষিত শহর সেই রিপোর্ট বিভিন্ন সংস্থা প্রকাশ করেছে। কিন্তু দুষন রুখতে গাছ লাগানোর জন্য কোন রাজনৈতিক দল এগিয়ে আসেনি। কিন্তু বামেরা তাদের ইস্তেহারে সবুজ বাঁচানো কর্মসূচি উল্লেখ করেছে। আর সেটাই পালন করা হচ্ছে।'' নাম না করে শাসক দলকে কটাক্ষ করে সব্যসাচী বলেন, ''কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার মিছিল করার সময় ওই দল দাসগরে রাস্তার পাশে একাধিক গাছ কেটে ফেলেছে। যা ঠিক নয়।'' এদিকে হাওড়া সদর নির্বাচনী প্রচার কমিটির সদস্য তথা হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন,  আমরা সারা বছর শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। তিনি যদি যাতায়াতের পথে দেখতে না পান তাহলে কিছু করার নেই। তবে গাড়ি যাতায়াতের জন্য গাছের ডালপালা ছাটা হয়েছে। কোনও গাছ কাটা হয়নি।'' সিপিআইএম প্রার্থীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, একটা গাছ না বসিয়ে উনি সারাবছর যাতে গাছ বসান তার জন্য তাকে উৎসাহিত করব।
আরও পড়ুন: সন্ধের পর স্বস্তির বৃষ্টি কলকাতায়, ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, কী বলছে আবহাওয়া দফতর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget