এক্সপ্লোর

Nisith Pramanik Exclusive : 'জনতার জাগরণ ঘটেছে, অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে কোচবিহারে', এক্সক্লুসিভ নিশীথ

Nisith Pramanik : এবার মানুষ উৎসব মুখরিত মেজাজে নিজের ভোট নিজে দিয়েছেন। এবার জনতার জাগরণ  ঘটেছে, দাবি নিশীথের

উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার : প্রথম দফায় দিনভর ঘটনাবহুল থেকেছে কোচবিহার ( Cooch Behar )। কারও মাথা ফেটেছে। কেউ আঘাত লেগেছে চোখে। কেউ আবার অল্পের জন্য বেঁচে গিয়ে আতঙ্কে হাউমাউ করে কেঁদে ফেলেন। তৃণমূল-বিজেপির সংঘর্ষ, রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের ছবিও সামনে আসে। তবু নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik ) বললেন, কোচবিহারে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। 

কোচবিহারে শেষমেষ ৮২.১৭ শতাংশ ভোটও পড়েছে । এখন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে চান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি চিঠি দেবেন তিনি কমিশনকে। কী বলবেন? এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন, কমিশনকে কতকগুলি পরামর্শ দেবেন তিনি। নির্বাচন নির্বিঘ্নে হয়েছে, বলছেন নিশীথ। নিশীথের কথায় ' সন্ত্রাসকবলিত এলাকায় অবাধ নির্বাচন হয়েছে। মানুষ মানুষের অধিকার প্রয়োগ করতে পেরেছে। গত পঞ্চায়েত নির্বাচনেও যা হয়নি। এবার মানুষ উৎসব মুখরিত মেজাজে নিজের ভোট নিজে দিয়েছেন। এবার জনতার জাগরণ  ঘটেছে'। 

নির্বাচন কমিশনকে তিনি নিশীথের পরামর্শ, বাড়ি থেকে যে পথে মানুষ বুথে আসবেন, সেখানে যেসব স্পর্শকাতর জায়গাগুলি আছে, সেগুলি চিহ্নিত করে সেখানে পুলিশ পিকেটিং করা হোক বা প্যারা মিলিটারি ফোর্সের নজরদারি বাড়ানো হোক। তাহলে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে নিজে গিয়ে নিজের বুথে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন। 

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ। তাই অনেকেরই ধারণা, তাঁর কেন্দ্রে সেন্ট্রাল ফোর্সের সক্রিয়তা বেশি ছিল। অন্যান্য জায়গাতেও কি কেন্দ্রীয় বাহিনী ততটা সক্রিয় থাকবে ? প্রশ্ন অনেকের। তবে নিশীথের আশ্বাস, সব কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী একইরকম সক্রিয় ও দায়িত্ববান ভূমিকা পালন করবে। তাই বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে মানুষের কোথাও অসুবিধে হবে না। কিন্তু বাকি যে জায়গাটা থেকে যায়, পুলিশের ডিউটি, বাকি  জায়গাটা ক্লিয়ার করানো পুলিশের ডিউটি। গলির মুখ গুলো , যেখান দিয়ে হয়ত বহু ভোটারকে আসতে হবে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করে, সেখানে পুলিশের নজরদারি বাড়ানো দরকার, সেই সঙ্গে প্যারা মিলিটারি ফোর্সের রুটমার্চ বাড়ানো প্রয়োজন। 

নিশীথ চান, উত্তরবঙ্গের যে ৩ টি কেন্দ্রে প্রথম দফায় ভোট হল, তা যেমন 'শান্তিপূর্ণ' হয়েছে, তেমনই হোক অন্যান্য সব কেন্দ্রে ভোট হোক। সম্ভব হলে এর থেকেও বেশি শান্তিপূর্ণ ভোট হোক। নিশীথের দাবি, প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। আর এর পিছনে মূল কারণ হল জন জাগরণ। এভাবেই ভোট হোক বাকি দফাগুলিতেও , মত নিশীথের।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          

কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget